admin
প্রকাশিত: 8:33 PM, February 28, 2021
কানাইঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদের গেজেট ও শপথ প্রহণের বিরুদ্ধে রীট আবেদনটি ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।নির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী লুৎফুর রহমানের আবেদনের প্রেক্ষিতে আগের আদেশটি স্থগিত করে রবিবার এই আদেশ দেন।
বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ। পাশাপাশি তিনি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
এর আগে, কানাইঘাট পৌরসভা নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে মেয়র পদের ফলাফল গেজেট ও শপথ গ্রহন স্থগিত চেয়ে মহামান্য হাইকোর্টে বেঞ্চে মেয়র প্রার্থী সোহেল আমিন রীট মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে মেয়র পদের গেজেট ও শপথ স্থগিদের আদেশ দেন উচ্চ আদালত।
এ আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট ডিভিশনের আপীল বিভাগের চেম্বার জজ আদালতে রীট পিটিশন দায়ের করেন মেয়র পদে বিজয়ী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী লুৎফুর রহমান।আজ রবিবার শুনানী শেষে পূর্বের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন চেম্বার জজ আদালতের মহামান্য বিচারক।
এ আদেশের প্রেক্ষিতে মেয়র পদের গেজেট ও শপথ গ্রহনে আর কোন বাঁধা রইলো না ।
এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কানাইঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী লুৎফুর রহমান বিজয়ী হন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন