editor
প্রকাশিত: 2:48 PM, September 21, 2025
সিলেটের কানাইঘাট সাবরেজিস্ট্রি অফিসের টিসি মোহরার ও গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মামলায় এজাহার ভুক্ত আসামি এবং ছাত্রলীগ ক্যাডার পিযুষ কান্তি দে এর খালাতো ভাই তপন কান্তি দে’কে বরখাস্ত করা হয়েছে।
গত ২৮ আগস্ট সিলেট জেলা রেজিস্ট্রার মো: জহুরুল ইসলাম তাঁর অফিসের ২৫-৪৯ টিসি স্মারকপত্র মূলে তাকে বরখাস্ত করেন।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর বিধি ৩ (খ) ও বিধি ৩ (গ) ধারায় তাকে বরখাস্ত করা হয়েছে বলে স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে।
বরখাস্ত হওয়া টিসি মোহরার তপন কান্তি দে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ হাতিম গ্রামের তৃপ্তি রঞ্জন দে ও ষষ্ঠি রানী দে’র পুত্র। চাকরি বিধি লংঘন করে দীর্ঘ মেয়াদে অনুপস্থিতি, অফিস সামগ্রী আত্মসাত, বিভিন্ন দোকান ও ব্যক্তির টাকা আত্মসাত এবং কর্মকর্তা কর্মচারীদের সাথে অসদচারণসহ নানা অভিযোগে তাকে বরখাস্ত করা হয়।
কানাইঘাট সাবরেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, অফিসের টিসি মোহরার তপন কান্তি দে বিনা ছুটিতে ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর থেকে কর্মস্থল অফিসে অনুপস্থিত রয়েছেন। অফিসের কম্পিউটার নিজ বাসায় নিয়ে গেলে আজোবধি তা’ ফেরত দেননি। ফেরত চাইলে অফিস স্টাফের সাথে নানাবিধ অসদাচরণ করেন তিনি। বিধি মোতাবেক ব্যাংক একাউন্টের মাধ্যমে বেতন-ভাতা না নিয়ে নগদে নেওয়ার জন্য অফিস স্টাফকে চাপ সৃষ্টি করতে থাকেন। এছাড়াও অফিস এলাকার কয়েকটি দোকানের পাওনা হাজার হাজার টাকা পরিশোধ না করে তা আত্মসাত করেছেন।
এসব অভিযোগে টিসি মোহরার তপন কান্তি দে’কে গত ২০২৪ সালের ১৮ নভেম্বর কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। ৭ কার্য দিবস বেঁধে দেওয়া নোটিশের কোনো জবাব দেননি তিনি। এমতাবস্থায় মোহরার তপন দীর্ঘ ১০ মাস ধরে অফিসে অনুপস্থিত রয়েছেন। আর এ সব কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। তবে মোটা অঙ্কের টাকার বিনিময়ে উপর মহলকে ম্যানেজ করে তপনকে স্বপদে পুনর্বহালের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে কানাইঘাট সাব রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মিল্লাত হোসেনের সেলফোনে কল দিলে তার অবর্তমানে অফিস সহকারী মনিন্দ্র দাস জানান, তপন কান্তি দে প্রায় এক বছর ধরে এ অফিসে নেই।
এ বিষয়ে বক্তব্য নিতে তপন কান্তি দে’র (অফিসে কর্মকালীন) ব্যবহৃত সেলফোনে (০১৭১৫৬০৭৮৭২/০১৩২৮৯৪৯৯১৭) কল করলে দুটি ফোনই বন্ধ পাওয়া গেছে।
উল্লেখ্য, সিলেটের বিভিন্ন থানায় সাবেক ছাত্রলীগ ক্যাডার তপন কান্তি দে এর বিরুদ্ধে মামলা থাকায় ৫ আগস্ট এর পর থেকে সে পলাতক রয়েছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন