editor
প্রকাশিত: 11:59 PM, March 7, 2025
সিলেটের সময় ডেস্ক :: সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা এক ব্যক্তি গুলিতে নিহত হয়েছেন। শাহেদ মিয়া (২৫) ওই যুবকের উপর ভারতীয় খাসিয়ারা গুলি চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ এমদাদুল হক।
নিহত শাহেদ কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোসাহিদ মিয়ার ছেলে। তিনি চোরাচালান ব্যবসায় দীর্ঘদিন ধরে জড়িত বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন। বিজিবি জানায়, বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে সে দেশের খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বে জড়ান শাহেদ। একপর্যায়ে তাদের গুলিতে নিহত হন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৭টার দিকে শাহেদসহ আরও কয়েকজন অবৈধভাবে মেঘালয় রাজ্যের লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করেন। রাত পর্যন্ত তিনি বাড়ি ফিরে না আসায় শুক্রবার সকালে পরিবারের লোকজন ও স্বজনরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তারা জানতে পারেন শাহেদের গুলিবিদ্ধ মরদেহ ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরি বাঁশকোনা এলাকার ১৩১৯ নম্বর পিলারের অভ্যন্তরে পড়ে রয়েছে।
শাহেদের পরিবারের দাবি, মরদেহ ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়ায় বিএসএফের সহায়তায় মেঘালয় রাজ্য পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে। স্থানীয়রা বলছেন, ভারত থেকে অবৈধভাবে চিনি ও অন্যান্য পণ্য সামগ্রী বহনের জন্য অনেকে ভারতে অনুপ্রবেশ করে থাকেন।
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান, ভারতের অভ্যন্তরে বাংলাদেশি যুবকের মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে উদ্ধারে ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবিকে জানানো হয়।
5 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা
3 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস
4 সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন
4 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত
5 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা
2 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,
2 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস
4 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম