admin
প্রকাশিত: 8:52 PM, May 4, 2021
সময় ডেস্ক:: সিলেট ৩-আসনের (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) উপ-নির্বাচনে এমপি পদপ্রার্থী জাপার প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিকে পক্ষ থেকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১০নং কামাল বাজার ইউনিয়নের অসহায় ও দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ মে) বিকেলে ২০০টি পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে জাপার নেতৃবৃন্দ।
১০নং কামাল বাজার ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি এইচ এম মাসুক মিয়ার সভাপতিত্বে ও কামাল বাজার ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনের পরিচালনায় খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয়পার্টির সিলেট জেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন।
এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জিএম কাদেরের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের মানুষ পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের হাতে গড়া সংগঠন জাতীয় পার্টির আস্থা ও বিশ্বাস এখনো অটুট। সিলেট-৩ আসনে জাতীয় পার্টির অবস্থান অনেক শক্তিশালী। আর এই আসনে অনেক অসহায় ও দুস্থ্য পরিবার রয়েছে। যাদের কথা চিন্তা করে আতিকুর রহমান আতিক প্রতিনিয়ত সাহায্যের হাত বাড়িয়ে যাচ্ছেন।
তিনি বলেন, আতিকুর রহমান আতিকের পক্ষ থেকে আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। প্রতিদিনই আমরা দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশের প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে গরীব-দুস্থ মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করে যাচ্ছি। আতিকুর রহমান আতিক বৈশি^ক মহামারি মোকাবিলায় প্রায় ৪৪ হাজার গরিব-দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। তিনি এখনও নিরলসভাবে এসব মানুষের সহযোগিতা করে যাচ্ছেন। “আপনারা সবাই আতিকুর রহমান আতিকের জন্য দোয়া করবেন।”
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুব সংহতির সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতির বর্তমান আহব্বায়ক আক্তার হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাদেক আলী, মোশাহিদ আলী, রফিকুল ইসলাম, মো. নুরু মিয়া, সাইফুল আলম, কাওসার আহমদ, জয়নাল আহমদ, রেজাউল করিম, ফয়জুল আহমদ, মিসবাহউজ্জামান মান্না, জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন