admin

প্রকাশিত: 12:46 PM, December 15, 2020

কারো চিন্তা ধারোনা রর্ক্ষাতে আপনি পৃথিবীতে আসেন নি

কারো চিন্তা ধারোনা রর্ক্ষাতে আপনি পৃথিবীতে আসেন নি

3

তাহমিনা আক্তার
জীবনে চলার পথে হরেক রকমের মানুষের সন্ধান মেলে। কেউ খুবই উপকারী, কেউ বন্ধুসুলভ, কেউবা বন্ধুরূপী শত্রু – এদের আমরা মুখোশধারী বলে থাকি, আবার কেউ আপনার কাজ এবং আপনাকে একদমই সহ্য করতে পারে না। চারপাশে এই রকমের মানুষদের কাছ থেকে প্রতিনিয়ত নানা ধরণের মন্তব্য শুনতে হয়; হোক সেটা ভালো কিংবা মন্দ। সবসময় সব মন্তব্যে আপনার মেজাজ-মর্জি ঠিক না-ও থাকতে পারে। সবাই একই ধাঁচের হয় না, সবার আবেগ নিয়ন্ত্রণের ধারাও এক নয়। সমালোচনার বা নিন্দার মুখোমুখি হয়ে কেউ অল্প কথায় রেগেমেগে, কেঁদে ফেলেন, কেউবা রাগের ঝাল ঝাড়েন জিনিসপত্রের উপর, কেউবা অনেক ধৈর্য নিয়ে পুরো পরিস্থিতি মোকাবিলা করে। আমি নিজেও অনেক সময় রেগে যাই কিন্তু যখনি আমার মনে হয় ভুল টা আমার ক্ষমা চাওয়ার গুনটাও রাখি।
প্রথমেই বুঝতে চেষ্টা করুন আপনার কাজের কিংবা চিন্তাভাবনার যে সমালোচনা করা হচ্ছে, তা কি গঠনমূলক নাকি শুধু আঘাত করার জন্য বলা হচ্ছে। এক্ষেত্রে শিক্ষক বা গুরুজনদের সমালোচনাগুলোকে ধরে নিতে হবে আপনার জীবনের পাথেয়। তাদের সমালোচনার উদ্দেশ্য হলো আপনাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা। তাদের জন্য বলছি, শিক্ষকের কাজই হলো আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করা। মানুষ কখনোই সবদিক থেকে নিখুঁত কিংবা পরিপূর্ণ হয় না। তেমনি আপনাকেও মেনে নিতে হবে, আপনারও ভুল হতেই পারে। আপনার কাজেরও সমালোচনা হতে পারে, নিন্দা হতে পারে। সমালোচক কে মাথায় রেখে পিছিয়ে পরবেন না।
নিন্দুকরা সাধারণত ব্যক্তিগতভাবে আঘাত করেই কথা বলে। নিন্দা শুনতে কারোই ভালো লাগে না। কখনো কখনো মন খারাপ হয়, কেউবা রাগারাগি করেন। কেউবা গালি গালাজ করে নিন্দুকের জ্ঞাতি গোষ্ঠী উদ্ধার করে ছাড়েন। তাদের জন্য বলছি, আপনি যত বেশি রুঢ় আচরণ করবেন, নিন্দুক তত বেশি আপনার নিন্দা করবে। কে কিভাবে তোমাকে নিয়ে চিন্তা করলো তা নিয়ে ভাবতে থাকলে জীবনের অর্ধেক সময়টা অন্যের দেখা তোমার ভুলগুলো ঠিক করতে করতে পার হয়ে যাবে, নিজের ভুলগুলো নিজে দেখার সময় হবে না। বরং নিজের উদারতা আর মানসিক সৌন্দর্য দিয়ে নিন্দুককে মোকাবিলা করুন। আপনার আচরন যদি তার মতই হয়ে যায় অবশ্যই তার আর আপনার মধ্যে পার্থক্য থাকলো না। যে যা-ই বলুক, আপনি আপনার নীতিতে অটল থাকুন। আত্মবিশ্বাসী থাকুন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

1 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

3 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

7 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

2 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

7 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

3 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

1
2