editor
প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৬
সিলেটের সীমান্তঘেঁষা কালিঘাট বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চোরাচালান ও অবৈধ পণ্য বাণিজ্যের অভিযোগ নতুন নয়। তবে স¤প্রতি স্থানীয়দের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাম পারবেজ ও রগু তালুকদার। রগু সাধারণ শ্রমিক থেকে অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হওয়া এই ব্যবসায়ীকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় সূত্রের দাবি, সীমান্ত দিয়ে আসা বিভিন্ন ভারতীয় পণ্য কালিঘাট বাজারে নির্দিষ্ট কয়েকটি গুদামে খালাস করা হয়। এসব পণ্য পরে জেলার বিভিন্ন উপজেলা ও দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হয়।
অভিযোগ রয়েছে, এই সরবরাহ ব্যবস্থার সঙ্গে জড়িত পারবেজ রগুসহ একটি শক্তিশালী সিন্ডিকেট, যার অন্যতম নিয়ন্ত্রক হিসেবে রগু তালুকদার নাম বারবার উঠে আসছে।
ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, বৈধভাবে শুল্ক দিয়ে আমদানি করা পণ্যের সঙ্গে অবৈধ পথে আনা পণ্যের প্রতিযোগিতায় তারা টিকে থাকতে হিমশিম খাচ্ছেন। ফলে বাজারে অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়েছে। এতে একদিকে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ ব্যবসায়ীরা।
প্রশ্ন উঠেছে, সীমান্ত থেকে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য বাজারে প্রবেশ করলে সংশ্লিষ্ট তদারকি সংস্থাগুলোর নজর এড়িয়ে তা কীভাবে সম্ভব হচ্ছে? দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও কেন দৃশ্যমান কোনো বড় ধরনের অভিযান দেখা যাচ্ছে না?
স্থানীয় সচেতন মহলের দাবি, বিষয়টি খতিয়ে দেখতে প্রয়োজন নিরপেক্ষ তদন্ত। অনুসন্ধানে আরও জানা গেছে, বাজারের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও কথিত সিন্ডিকেট সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, এই নেটওয়ার্কের কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে ভয় পান। তবে সাধারণ ব্যবসায়ী ও এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন প্রকৃত তথ্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এ বিষয়ে প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, চোরাচালান ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের প্রশ্ন এখন একটাই—কালিঘাট বাজারকে ঘিরে দীর্ঘদিনের এই অভিযোগের শেষ কোথায়? আর পারবেজ রগু তালুকদারকে ঘিরে ওঠা নানা অভিযোগের প্রকৃত সত্যই বা কী?
6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী বলেছেন, বর্তমান যান্ত্রিক যুগে আমরা অনেকেই মা-বাবার অবদানের কথা ভুলে যাই। কিন্তু
6 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
1 পূজা উদযাপন পরিষদ শাহপরান থানার সম্মেলনে বক্তারা বলেছেন রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন নির্ভর করে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার উপর। তাই সমাজের
5 সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিরূপ আবহাওয়ার প্রভাবে অনির্দিষ্টকালের
3 সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলমকে বদলি করা হয়েছে। 6 রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র
8 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে অবাধে
1 সিলেটের সীমান্তঘেঁষা কালিঘাট বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চোরাচালান ও অবৈধ পণ্য বাণিজ্যের অভিযোগ নতুন নয়। তবে স¤প্রতি স্থানীয়দের
5 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের কৃতি সন্তান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক