editor
প্রকাশিত: 8:52 PM, February 11, 2025
সিলেটের সময় :: বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম এ মালিক এর পৃষ্ঠপোষকতায় বালাগঞ্জ উপজেলার কে.সি.সি কালীগঞ্জ ক্রিকেট ক্লাব আয়োজিত এম এ মালিক কালীগঞ্জ ক্রিকেট প্রিমিয়ারলীগ-২০২৫ সৃজন সিক্স সম্পন্ন হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে কালীগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বালাগঞ্জ উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, কে.সি.সি কালীগঞ্জ ক্রিকেট ক্লাবের সভাপতি মোঃ কাওছার আহমেদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডন মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ জাহেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা ও সিলেট জেলা ছাত্রদল নেতা রেজওয়ান আহমেদ রপি। বক্তব্য রাখেন সমাজসেবী মোঃ আক্তার হোসেন সুমন, রোটারিয়ান আলী মিরাজ মোস্তাক। ফাইনাল খেলায় ছাত্রদল নেতা রাহেল আহমদ, রাজা আহমদ প্রমুখ সহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদি ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সামাদ জাহেদ বলেন, মেধা ও মননের সুষ্ঠ বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক প্রশান্তি অর্জন করা যায়। খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয়। সুন্দর সমাজ গঠনসহ নীতি নৈতিকতা অর্জনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম এ মালিককে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন