editor
প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০
আগামীকাল রোববার (২৫ অক্টোবর) থেকে প্রতিদিন সিলেট আসবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৩ ফ্লাইট। ঢাকা-সিলেট-ঢাকা রুটে যাত্রীদের ভ্রমণকে আরো বেশি স্বাচ্ছন্দ ও সময় উপযোগী করতে ১টি ফ্লাইট বাড়িয়ে ৩টি করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সংস্থাটির পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স শীতকালীন সময়সূচি অনুযায়ী আগামীকাল ২৫ অক্টোবর থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে প্রতিদিন ৩টি ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। বর্তমানে ইউএস-বাংলা ঢাকা-সিলেট রুটে প্রতিদিন ২টি ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা-সিলেট-ঢাকা রুটে যাত্রীদের ভ্রমণকে আরও বেশি স্বাচ্ছন্দ ও সময় উপযোগী করতে রোববার থেকে ১টি ফ্লাইট বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে প্রতিদিন ৩টি ফ্লাইট পরিচালনা করা হবে।
এতে আরও বলা হয়, ২৫ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ৮টা, দুপুর ১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকায় প্রতিদিন সকাল ৯টা ১৫ মিনিট, ২টা ৫০মিনিট ও সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল করবে। ঢাকা থেকে সিলেটে ওয়ানওয়ের ন্যূনতম ভাড়া ২৬৯৯ টাকা (সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ)।
বর্তমানে ইউএস-বাংলার বহরে ১৩টি প্লেন রয়েছে, এর মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৬টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ মডেলের উড়োজাহাজ। সিলেট ছাড়াও বর্তমানে অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। এছাড়া ইউএস-বাংলা আন্তর্জাতিক রুট ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, মাস্কাট, দোহা এবং চট্টগ্রাম থেকে চেন্নাই, দোহা ও মাস্কাট রুটে ফ্লাইট চলাচল করছে।
টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকোনো সেলস্ অফিসে যোগাযোগ করে জানা যাবে। এছাড়া ১৩৬০৫ অথবা ০৯৬৬৬৭১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৬ নম্বরে ফোন করে জানা যাবে।
3 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
4 ওসমানীনগর প্রতিনিধি: 8 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
7 স্টাফ রিপোর্টার: 4 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
6 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 6 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
6 ইকবাল বাহার, কানাইঘাট: 4 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে
3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
1 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
5 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে