editor
প্রকাশিত: 3:00 PM, October 15, 2021

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে এক সেনা কর্মকর্তা রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পুঞ্চ জেলায় দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন। সেনবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।
গত চারদিন ধরেই বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে সেনা অভিযান চালানো হচ্ছিল পুঞ্চে। বৃহস্পতিবার তাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ বাধে পুঞ্চ-রাজৌরির জঙ্গলে।
সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, পুঞ্চের মেনধার মহকুমার নার খাস জঙ্গলে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের গোলাগুলি হয়। বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে অভিযান চালানোর সময়েই সেনাবাহিনীর সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময়ে গুরুতর জখম হন এক সেনা কর্মকর্তা এবং এক জওয়ান। পরে তাদের হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই দুজনের মৃত্যু হয়।
গত ১০ অক্টোবর পুঞ্চ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে এক কর্মকর্তাসহ পাঁচ জওয়ান নিহত হন। তারপর থেকে ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে। জম্মু-পুঞ্চ সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পুঞ্চ জেলায় নতুন করে সেনাবাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলি শুরু হয়েছে। তাতে এক জেসিও এবং এক জওয়ান গুরুতর আহত হয়েছেন। এখনও তল্লাশি অভিযান চলছে। তবে এখনও পর্যন্ত কোনও বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন কি না তা জানানো হয়নি।
ডিএসএস / ১৫ অক্টোবর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন