editor
প্রকাশিত: 11:42 AM, October 24, 2021

বাঁধাকপি। ছবি: সংগৃহীত
স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক ::
খুব পরিচিত একটি উপকারী সবজি হচ্ছে বাঁধাকপি। এটি একটি শীতকালীন সবজি। তবে এখন সব মৌসুমেই বাঁধাকপির দেখা মেলে। অনেক অঞ্চলে বাঁধাকপিকে পাতাকপিও বলা হয়ে থাকে। বহু গুণসম্পন্ন এই বাঁধাকপি শুধু সবজি হিসেবে নয়, জুস হিসেবেও খাওয়া যায়। স্বাদে ও গুণে অতুলনীয় সবজিটি দামে যেমন সস্তা তেমনি পুষ্টিগুণেও ভরপুর।
এতে আছে ভিটামিন-এ, বি১, বি২, বি৬, ই, সি, কে, ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন, পটাশিয়াম, সালফারসহ আরও নানা ধরনের প্রয়োজনীয় উপাদান। ক্যান্সার প্রতিরোধের পাশাপাশি কিডনি রোগীদের জন্য বেশ উপকারী এই সবজিটি।
চলুন তবে জেনে নেয়া যাক বাঁধাকপির উপকারিতাগুলো-
>> কিডনি সমস্যা প্রতিরোধে বাঁধাকপি দূর্দান্ত কাজ করে। যারা কিডনির সমস্যায় আক্রান্ত হয়ে ডায়ালাইসিস করিয়ে থাকেন, চিকিৎসকরা তাদের কাচা বাঁধাকপি খাওয়ার পরামর্শ দেন।
>> বাঁধাকপিতে আছে টারটারিক অ্যাসিড। চিনি ও শর্করা রূপান্তর হয়ে শরীরে যে চর্বি জমে, টারটারিক অ্যাসিড এই চর্বি জমতে বাধা দেয়। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় বাঁধাকপি রাখুন।
>> বাঁধাকপিতে আছে উচ্চ আঁশ জাতীয় উপাদান যা হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এটি বিটা ক্যারোটিন সমৃদ্ধ একটি সবজি যা চোখের সুরক্ষায় অত্যন্ত কার্যকরী।
>> বাঁধাকপিতে প্রচুর পরিমান ভিটামিন আছে যা চুল পড়া সমস্যা রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে। এই সবজিতে আছে প্রচুর আয়রন। তাই যাদের রক্তস্বল্পতা আছে, বাঁধাকপি তার জন্য গুরুত্বপূর্ণ খাদ্য।
>> বাঁধাকপিতে রয়েছে ক্যান্সার প্রতিরোধী উপাদান। বাঁধাকপি খেলে ক্যান্সার সৃষ্টিকারী টিউমার বৃদ্ধি রোধ করে। যাদের বুক জ্বালা-পোড়া, পেট ফাঁপার সমস্যা রয়েছে তারা বাঁধাকপি খেতে পারেন। তাহলে এ সমস্যা থেকে মুক্ত পেতে পারেন।
ডিএসএস / ২৪ অক্টোবর ২০২১ / আল-আমিন
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে