editor
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৬
সিলেট সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্জ নজরুল ইসলাম মুনিম বলেছেন, পবিত্র কুরআনের সহিহ তিলাওয়াত প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান মাসে মাদরাসার এই কিরাত প্রশিক্ষণ উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। কোমলমতি শিক্ষার্থীরা এর মাধ্যমে কুরআনের সুমধুর তিলাওয়াত শিখতে পেরেছে, যা তাদের ভবিষ্যৎ জীবনে পাথেয় হয়ে থাকবে।
সোমবার (১৬ মার্চ) সিলেট নগরীর মাদরাসায়ে ইমদাদুল উলুম ছড়ারপাড়-এর উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত ৯১ জন শিক্ষার্থীদের কিরাত প্রশিক্ষণের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম এ মতিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ এম এ খালেদ, শাহচট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামাল উদ্দিন আজনী, ছড়ারপার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি লুৎফুর রহমান উসমানী, শাহচট জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ বশির আহমদ, নাঈম আহমদ, রেজওয়ান আহমদ, জিলহক আহমদ।
ক্বিরাত বিভাগের মধ্যে বিজয়ীরা হলেন শুভ হাসান, আহসান হাবিব, আনোয়ার। গজল বিভাগের মধ্যে বিজয়ীরা হলেন ইমদাদ আহমদ, উসমান রব্বানী, নাঈম আহমদ, সৌরভ হাসান, ফজলে রাব্বী, আরিয়ান, আহসান হাবিব, নাহিদুল ইসলাম।
মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ দিতে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। এসময় মাদরাসার শিক্ষকবৃন্দ, স্থানীয় ওলামায়ে কেরাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
4 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা
8 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার
1 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
3 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির
5 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন
1 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,
1 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
2 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট