admin
প্রকাশিত: 9:14 PM, July 18, 2019

নিখোঁজ কামরান হোসেন (ফাইল ছবি)
কুলাউড়া প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরশহর থেকে কামরান হোসেন (২৫) নামক এক যুবক ৩দিন থেকে নিখোঁজ রয়েছে। গত ১৫ জুলাই বিকালে কুলাউড়া পৌরশহরে বাজার-সদাই করতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করার পর তার সন্ধান না পেয়ে পরিবার ও স্বজনরা আতংকিত হয়ে পড়েছেন। নিখোঁজ যুবক কামরান হোসেন সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভার খাসা গ্রামের মৃত আব্দুল মুক্তাদিরের পুত্র। সে বোনের বাড়ি কুলাউড়ার পৌরসভার মাগুরা গ্রামে বসবাস করতো।
জানা যায়, কুলাউড়া পৌরসভার মাগুরা গ্রামে বড় বোন খালেদা ইয়াছমিনের সাথে বসবাস করতো কামরান হোসেন। ঘটনার দিন ১৫ জুলাই সোমবার বিকাল ৫টার দিকে বাজার-সদাই করতে বাড়ি থেকে কুলাউড়া পৌরশহরে যায় কামরান হোসেন। কিন্তু রাত ৯টা হওয়ার পরও ছোট ভাই বাড়ি ফিরে আসছে না দেখে তার মোবাইল ফোনে কল দেন বোন খালেদা ইয়াছমিন। তখন তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাত ১০টার দিকে ফের মোবাইল ফোনে কল দিলে তখনও তার ফোন বন্ধ পাওয়া যায়, এতে চিন্তিত হয়ে পড়েন খালেদা ইয়াছমিন। তাৎক্ষণিক ভাবে তিনি কামরান হোসেনের বন্ধু, আত্মীয়-স্বজন ও বিয়ানীবাজারস্থ বাবার বাড়িতে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেন। কিন্তু কেউ কামরান হোসেনের কোন সন্ধান দিতে পারেনি। এই অবস্থায় খালেদা ইয়াছমিনসহ পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা উদ্বিগ্ন হয়ে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান পাচ্ছেন না। আইনী সহায়তা পেতে কুলাউড়া থানায় জিডি করতে যান খালেদা ইয়াছমিন, কিন্তু থানার দায়িত্বশীল অফিসার রহস্যজনক কারনে জিডি গ্রহণ করেননি বলে অভিযোগ করেছেন নিখোঁজের বোন খালেদা ইয়াছমিন। এই অবস্থায় ৩দিন থেকে নিখোঁজ কামরান হোসেনের কোন সন্ধান না পেয়ে তার জীবনের নিরাপত্তা নিয়ে পরিবারের সদস্য ও স্বজনরা আতংকিত হয়ে পড়েছেন। নিখোঁজ কামরান হোসেন এখন কোথায় আছে? কেমন আছে? বেঁচে আছে কি না? এই সকল নানা প্রশ্নে এখন পরিবারের সদস্যদের মাঝে চরম আতংক ছড়িয়ে পড়েছে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়