editor

প্রকাশিত: 6:25 PM, October 19, 2021

কৃষকদের উন্নয়নে সরকার যুগান্তকারী পদক্ষেপ রাখছে : মহাব্যবস্থাপক মজিবর রহমান

কৃষকদের উন্নয়নে সরকার যুগান্তকারী পদক্ষেপ রাখছে : মহাব্যবস্থাপক মজিবর রহমান

সিলেট :: রূপালী ব্যাংক লিমিটেড এর মহাব্যবস্থাপক (কৃষি, পল্লী ঋণ ও মাইক্রোক্রেডিট বিভাগ) মো. মজিবর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথেই বিশ্ব নেতৃত্বে এগিয়ে চলেছেন আমাদের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার বলিষ্ট নেতৃত্বের কারণে মহামারি করোনা ভাইরাসের এই দুঃসময়ে দেশের কোথায় কেউ না খেয়ে মারা যাননি। তিনি কৃষকদের উন্নয়নে সরকারের যুগান্তকারী পদক্ষেপের প্রশংসা করে বলেন, যে সময় বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো হিমশিম খাচ্ছিলো, ঠিক সেই সময় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনা ছিল সময়োপযোগী।

তিনি মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় রূপালী ব্যাংক লিমিটেড বিভাগীয় কার্যালয় সিলেটের উদ্যোগে ও কৃষি, পল্লী ঋণ ও মাইক্রোক্রেডিট বিভাগের সহযোগিতায় প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, সরকার কৃষি ক্ষেত্রে ভতুর্কি দিয়ে কৃষকদের কল্যাণে কাজ করছেন যা প্রশংসার দাবী রাখে।

দেশের অন্যান্য ব্যাংকের চেয়ে রূপালী ব্যাংক লিমিটেড এই মহামারিতে বলিষ্ট পদক্ষেপের সাথে কার্যক্রম পরিচালনা করে দেশের মানুষের প্রশংসা কুড়িয়েছে। তিনি আগামীতে এই ধারা অব্যাহত রাখার লক্ষ্যে পল্লী কৃষকদের কৃষি ঋণ বিতরণ আরো জোরদার করার আহ্বান জানান।

রূপালী ব্যাংক লিমিটেড এর বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. নোমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্যাংকের মহা-ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) সিলেট বিভাগীয় কার্যালয় কাজী মো. ওয়াহীদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্যাংকের জোনাল অফিস সিলেটের জোনাল ম্যানেজার ও উপ-মহাব্যবস্থাপক মো. ফজলুল হক, জোনাল অফিস সুনামগঞ্জের জোনাল ম্যানেজার ও সহকারি মহাব্যবস্থাপক মো. আশরাফ হোসেন।

ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোজাদ্দিদ আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মিরাবাজার কর্পোরেট শাখার সহকারি মহাব্যবস্থাপক এস এম জুনায়েদ হাসান, ইসলামপুর কর্পোরেট শাখার সহকারি মহাব্যবস্থাপক বিপ্লব কুমার তালুকদার, বন্দরবাজার শাখার ব্যবস্থাপক ও এসপিও নিশিমোহন নাথ, ষ্টেশন রোড শাখার ব্যবস্থাপক ও এসপিও রুমা খানম। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এসপিও আলমগীর হোসেন ও পিও মিজানুর রহমান সহ অন্যান্য শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন বিভাগীয় কার্যালয়ে পিও শেখ মো. মিজানুর রহমান। গীতা পাঠ ইসলামপুর কর্পোরেট শাখার সহকারি মহাব্যবস্থাপক বিপ্লব কুমার তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট ও বই উপহার দেন ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া। অনুষ্ঠানে ২৪টি শাখার ৩০জন গ্রাহকের মধ্যে মোট ২১ লক্ষ ৬৩ হাজার টাকার প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক