editor

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

কৃষিকে প্রাধান্য দেয়া সময়ের দাবি

কৃষিকে প্রাধান্য দেয়া সময়ের দাবি

2

ডেস্ক রিপোর্ট

6

সমাজে কৃষকরা অবহেলা আর অবমাননার শিকার। তাদের যথাযথ মূল্যায়ন না করে দেশ, না পায় দেশের জনগণ থেকে। বর্তমানে এই করোনাকালে সারা বিশ্ব স্থবির, অচল ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই অমানিশার অন্ধকারে মানুষ কর্মহীন হয়ে ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে পড়ে আছে। যেখানে একটা দীর্ঘনিশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার উপায় নেই। সমাজের নিম্নসহ মধ্যবিত্তরা পড়েছে চরম বিপাকে। তারা আর্থিক সংকটে পড়ে বেছে নিয়েছে অসচ্ছল জীবনযাপন। বিভিন্ন শ্রমিকদের ছাঁটাই করে দেয়া হয়েছে তাদের কর্মস্থল থেকে। প্রায় ৭৫ শতাংশ শ্রমজীবী শিল্পকারখানার সঙ্গে জড়িত। বিজিএমআইর তালিকাভুক্ত প্রায় ৪ হাজার কারখানায় ৪০ লাখের বেশি শ্রমিক কাজ করে। এই করোনার জন্য প্রায় ১৫ শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। এখন রপ্তানি আয়ের বেশিরভাগই জোগান দেয় পোশাকশিল্প যা এই করোনায় ধসে পড়েছে। কারণ বাংলাদেশে এই শিল্প টিকে আছে ইউরোপ এবং আমেরিকার বাজারের ওপর নির্ভর করে। কিন্তু সেসব দেশে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণের ফলে বহু পশ্চিমা ক্রেতা বাংলাদেশ থেকে তাদের অর্ডার বাতিল কিংবা স্থগিত করেছে। একটা দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য শুধু একটা বিষয়ের ওপর গুরুত্বারোপ করা উচিত নয়। সবগুলোকে তার অবস্থান অনুযায়ী প্রাধান্য দিতে হবে, যাতে যে কোনো পরিস্থিতি সহজেই মোকাবিলা করা সম্ভব হয়। আমাদের দেশে কৃষিকাজকে চরম অবমাননা করা হয় এবং কৃষকরা তাদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন না পাওয়ায় কৃষিকাজের ব্যাপারে অনুৎসাহিত হচ্ছে। তবে এখন যারা কৃষিকাজের সঙ্গে জড়িত তারা কৃষিতে কিছুটা আগ্রহ দেখালেও তাদের পরবর্তী প্রজন্মের বেশিরভাগই এ কাজে তেমন আগ্রহ প্রকাশ করে না। অথচ এই কৃষিকাজের ওপর ভিত্তি করেই আমাদের দেশ গড়ে উঠেছে। কয়েক দশক আগেও আমাদের দেশের অধিকাংশ কবিতা, গান, গল্প ও উপন্যাস কৃষি ও কৃষকদের নিয়েই রচিত হতো। এ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে কৃষি ও কৃষক সম্প্রদায়। এখন আমরা কৃষিকে শুধু স্লোগানের জন্যই বরাদ্দ রাখি যে ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ’। কিন্তু বাস্তবে এর কার্যকারিতা ও প্রয়োগ পরিলক্ষিত হয় না।
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘জিডিপিতে কৃষি খাতের অবদান ৭০ থেকে ১৪ ভাগে নেমে এসেছে’। যা বর্তমানে ১৩.৬ ভাগ। একসময় রপ্তানি আয়ের প্রায় ৮০ ভাগই আসত পাট, চা, চামড়া থেকে। আর এখন রপ্তানি আয়ের বেশিরভাগই জোগান দেয় পোশাকশিল্প। অন্যদিকে কৃষকরা যথাযথ মূল্যায়ন না পাওয়ায় নিরুৎসাহিত হয়ে কৃষি খাত থেকে সরে আসছে। কৃষকদের ঠকিয়ে মধ্যস্থতাকারীরা বেশি সুবিধা ভোগ করছে। বাজারে তাদের উৎপাদিত ফসলের ব্যয়ের তুলনায় কম মূল্য প্রদান করা হয়, বাজেটের পরিমাণ প্রয়োজনের তুলনায় খুবই কম থাকা ইত্যাদি কারণে তারা কৃষিকাজে আগ্রহ হারাচ্ছে। একটি দেশে বাজেটের তালিকায় প্রথম তিন শ্রেণিতে কৃষি খাতের থাকার কথা। সেখানে আমাদের দেশে সর্বনিম্ন পর্যায়ের তৃতীয় শ্রেণিতে কৃষি খাতের অবস্থান। যদিও এ বছর কৃষি খাতে বাজেট বেশি করেছে তবে আরেকটু বেশি প্রত্যাশা ছিল। করোনায় প্রমাণিত হয়েছে কৃষিই বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে মজবুত ভিত। আর বন্যা, খরা, ঘূর্ণিঝড় যদি কৃষিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত না করে, তাহলে কৃষি তার জোগান প্রাক্কলিত হারেই দিয়ে যায়। বহুল জনসংখ্যার এ দেশকে খাদ্যদ্রব্য সরবরাহে তেমন কোনো অসুবিধায় পড়তে হয় না। শুনতে হয় না, ‘আজ কোনোরকমে খেতে পারব, কাল হয়তো না খেয়ে থাকতে হবে’। সর্বোপরি, কৃষি ও কৃষকই আমাদের দেশ। সুতরাং বিভিন্ন প্রণোদনা ও বাজেটের মাধ্যমে তাদের প্রাধান্য দেয়া এখন সময়ের দাবি।

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।

3

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

4 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল

7 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রফেসর ড. মো. মোজাম্মেল হক

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রফেসর ড. মো. মোজাম্মেল হক

1 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সেগুপ্তা কানিজ আক্তার’র ভূমিকা অনবদ্য ছিল: সাখাওয়াত এরশেদ

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সেগুপ্তা কানিজ আক্তার’র ভূমিকা অনবদ্য ছিল: সাখাওয়াত এরশেদ

5 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন

সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ: আবুল কাহের চৌধুরী শামীম

সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ: আবুল কাহের চৌধুরী শামীম

1 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল

7 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

5 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

7 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

1
4