admin

প্রকাশিত: 10:27 PM, August 6, 2024

কোটা সংস্কার আন্দোলনের বিজয়কে কেন্দ্র করে কোনো সহিংসতা হতে দেওয়া যাবে না:  আব্দুল কাইয়ুম জালালী পংকী

কোটা সংস্কার আন্দোলনের বিজয়কে কেন্দ্র করে কোনো সহিংসতা হতে দেওয়া যাবে না:  আব্দুল কাইয়ুম জালালী পংকী

সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের বিজয়কে কেন্দ্র করে কোনো সহিংসতা হতে দেওয়া যাবে না। যাতে সিলেট মহানরগীতে আর কোনো মারামারা-হানাহানি, ভাংচুর-লুটপাট না হয়, নেতাকর্মীদের এ বিষয়ে খেয়াল রাখতে হবে। ৩, ১০ ও ১১নং ওয়ার্ডের সহ সিলেট মহানগরীর সকল নেতাকর্মীদের এই দুঃসময়ে সাধারণ মানুষের পাাঁশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, সর্বাবস্থায় আমাদের সিলেটের রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে হবে। সংখ্যালঘূদের জানমাল রক্ষার দায়িত্ব আমাদের। কারণ সংখ্যালঘুরা এদেশের নাগরিক। সাম্প্রতিককালে কোটা সংস্কার আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তিনি। পাশাপাশি যেসব আন্দোলনকারী গুরুতর আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন তাদের দ্রুত সুস্থতার জন্য আল্লাহ তায়ালার সাহায্য কামনা করেছেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ায় মহান রাব্বুল আল আমিনের দরবারে লাখোকুটি শুকরিয়া আদায় করেন তিনি।
গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) বাদ মাগরিব সিলেট মহানগরীর ভাতালিয়াস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে ৩, ১০ ও ১১নং ওয়ার্ডের বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে দোয়া মাহফিল ও ওয়ার্ডের জনসাধারণের নিরাপত্তার স্বার্থে আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ কবির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ মো. তাইফের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপি নেতা মো. কামাল মিয়া, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু, ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি শেখ জয়নাল আবেদীন, মাহবুবুর রহমান মন্তাজ, মুজাহিদ খান গুলশান, আজমল আহমদ, আশরাফ উদ্দীন, মাজেদ আহমদ চৌধুরী, শাহাদৎ হোসেন, ফখরুল ইসলাম, আবুল হোসেন খান, আব্দুল মালেক, মিনহাজুর রহমান রাসেল, ১১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ বাবু, রায়হান আহমদ, রুবেল আহমদ, খসরু, মুসা, আমিনুল ইসলাম, কয়েছ আহমদ, সাহেদ আহমদ, কায়সার আহমদ, জাফর আহমদ দুলাল, খালেদ আহমদ, মোহাইমিন শহীদ রাহী, মাহবুবুর রহমান মবু, জামাল আহমদ, মাসুম আহমদ, আব্দুল্লাহ আনছারী, কিবরিয়া, সুহেল আহমদ, হোসেন রহমান রিজভী, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাজীব কুমার দে রাজু, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, ওয়ার্ডের সাবেক আহ্বায়ক শামসুদ্দীন আহমদ, ১০নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, আলী আকবর ফকির, লোকমান আহমদ, জালাল উদ্দীন শামীম, আব্বাস উদ্দীন, সেলিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়