editor
প্রকাশিত: 3:20 PM, November 3, 2022
ডিএসএস ডেস্ক:: কোডেক্সপ্রো এর উদ্যোগে কোডিংয়ের ভবিষ্যৎ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২ নভেম্বর) বুধবার সিলেট নগরীর শাহীঈদগাহস্থ স্কলার্সহোম স্কুল এন্ড কলেজে ছাত্র-ছাত্রীদের নিয়ে দুপুর ১টা থেকে শুরু হয়ে ২টায় পর্যন্ত এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, কোডেক্সপ্রো এর উদ্যোগে এই সেমিনারের মাধ্যমে শিশুরা কম্পিউটার বিজ্ঞানের মৌলিক ধারণা পাবে। কোডিংয়ের হাতেখড়ির মাধ্যমে এর মৌলিক ধারণার সাথে পরিচিত হতে পারবে ও বেসিক অ্যানিমেশান করতে সমর্থ হবে। এভাবে এক পর্যায়ে কোডিংয়ের মাধ্যমে তারা একসময় কম্পিউটার গেমও তৈরি করতে সক্ষম হবে। এছাড়াও শিশুরা নিজেদের পোর্টফলিও, ইত্যাদি তৈরি করতে পারবে। সেমিনার শুরু হওয়ার পর কোডিং বিষয়ে জানার জন্য শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল মুনির আহমেদ কাদেরী (অব.), আইসিটি শিক্ষক রাজনেশ রতন সিংহ, মুহাম্মদ জাহিদুল ইসলাম, অনাদি কুমার ভট্টাচায, কোডেক্সপ্রো এর অপারেশন ম্যানেজার লিটন চন্দ্র দেব চৌধুরী, মার্কেটিং অফিসার আবু হেনা নূর সোহান, পরামর্শদাতা আয়েশা হায়দার চৌধুরী, ঝলক রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি
ডিএসএস/৩ নভেম্বর/পিভি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন