editor

প্রকাশিত: 3:11 PM, June 5, 2023

কোনো ধরনের ষড়যন্ত্র বরদাশত করা হবে না

কোনো ধরনের ষড়যন্ত্র বরদাশত করা হবে না

নগরীর শিবগঞ্জ বাজারে গণসংযোগকালে নজরুল ইসলাম বাবুল

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, সুষ্ঠ নির্বাচন হলে লাঙ্গলের বিজয় কেউ রুখতে পারবে না। কোনো ধরনের ষড়যন্ত্র বরদাশত করা হবে না। আমি প্রথম থেকেই ইভিএম সম্পর্কে আতংক বোধ করছি। কারণ ইভিএম সম্পর্কে সাধারণ মানুষের পরিচিতি খুবই কম। নির্বাচন কমিশনের উচিত ইভিএম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা।

তিনি সোমবার (৫ জুন) দুপুর ১২টায় নগরীর শিবগঞ্জ বাজারে এলাকাবাসাী ও ব্যবসায়ীদের সাথে গণসংযোগকালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ও ভোটারদের উদ্দেশ্যে প্রতিক্রিয়া ব্যক্তকালে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন নির্বাচনে আমি কাউকে প্রতিপক্ষ ভাবছি না। জনগণ বিচার করবে কে আগামীতে নগরের সেবক হবেন। তবে আমার বিশ্বাস এই নগরবাসী আর ফাঁকা বুলিতে বিশ্বাস করবে না। তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, আমার দল বা আমি কখনো সন্ত্রাসী পুষি না। আমি সন্ত্রাস বাঁধে বিশ্বাসী নই, কারা সন্ত্রাসী করে সেটা জনগনই ভালো জানে। তিনি পরিচ্ছন্ন ও নান্দনিক নগরী গড়ার লক্ষ্যে আগামী ২১ জুনের নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করার জন্য ব্যবসায়ী সহ নগরবাসীর কাছে আহবান জানান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ মুনিম চৌধুরী বাবু, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির সহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়