editor

প্রকাশিত: 9:45 AM, August 17, 2024

কোন ছবি থেকে কোন তারকারা পেল ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

কোন ছবি থেকে কোন তারকারা পেল ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে এবার দক্ষিণের বাজিমাত। শুক্রবার ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রণালয়। বলিউড-দক্ষিণের লড়াইয়ে এবারও এগিয়ে থাকল দক্ষিণী সিনেমা।

তবে কে হবে সেরাদের সেরা, তা নিয়ে চলছে জল্পনা। অবশেষে সকলকে পেছনে ফেলে সেরা ছবির পুরস্কার ছিনিয়ে নিল মালালায়ম ছবি ‘আত্তম’। শুধু তাই নয় এবার সেরা অভিনেতার পুরস্কারও গেল দক্ষিণী অভিনেতার ঝুলিতেই। নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে একে একে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

‘কান্তারা’ ছবির জন্য ঋষভ শেট্টি সম্মানিত হলেন সেরা অভিনেতার সম্মানে। যেই পুরস্কার গত বছর ছিনিয়ে নিয়েছিলেন আল্লু অর্জুন। এদিকে চলতিবার সেরা অভিনেত্রীর পুরস্কারও গেল দক্ষিণে। ‘তিরুচিত্রম্বলাম’ নামক তামিল ছবির জন্য এই পুরস্কার পেলেন নিত্যা মেনন। গুজরাতি ছবি ‘কচ্ছ এক্সপ্রেস’র জন্য মানসী পারেখও যৌথভাবে এই সম্মানে সম্মানিত হয়েছেন।

এদিকে চলতি বছর জাতীয় মঞ্চে আরও একবার বাংলার নাম উজ্জ্বল করলেন অরিজিৎ সিং। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য সেরা পার্শ্ব গায়কের পুরস্কার পেয়েছেন অরিজিৎ। ‘কেসারিয়া’ গানের জন্য এই সম্মান গিয়েছে গায়কের খাতায়। এটি অরিজিতের ক্যারিয়ারের দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এর আগে ‘পদ্মাবত’-এর ‘বিন-তে দিল’-এর জন্য এই পুরস্কার পেয়েছিলেন অরিজিৎ সিং।

এছাড়াও সেরা বাংলা ছবির সম্মান গেল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবেরী অন্তর্ধান’র ঝুলিতে। জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা রূপটান শিল্পী নির্বাচিত হয়েছেন সোমনাথ কুণ্ডু। ‘অভিযাত্রিক’ ছবির জন্য এই সম্মান পেলেন তিনি। পাশাপাশি অনীক দত্তর এই ছবির ঝুলিতেই জায়গা হল সেরা প্রোডাকশন ডিজাইনের পুরস্কার।

সলিল চৌধুরী পুত্র সঞ্জয় চৌধুরী মালায়ালাম ছবি ‘কাধিকান’র জন্য স্পেশাল জুরি মেনশন সম্মান পেয়েছেন। সেরা হিন্দি ছবি নির্বাচিত হয়েছে ‘গুলমোহর’।

এক নজরে পুরস্কারের তালিকা-

সেরা ছবি- আত্তাম (মালায়ালাম)

সেরা বিনোদনমূলক ছবি- কান্তারা

সেরা তেলুগু ছবি- কার্তিকে ২

সেরা তামিল ছবি- পোন্নিয়ান সেলভান (পার্ট ১)

সেরা কন্নড়- কেজিএফ চ্যাপ্টার ১

সেরা হিন্দি ছবি – গুলমোহর

সেরা বাংলা ছবি- কাবেরী অন্তর্ধান (কৌশিক গঙ্গোপাধ্যায়)

সেরা সঙ্গীত পরিচালক -প্রীতম (ব্রহ্মাস্ত্র)

সেরা পার্শ্ব গায়ক – অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র)

সেরা পার্শ্ব গায়িকা- বম্বে জয়শ্রী (সৌদি ভেল্লাক্কা)

সেরা গীতিকার- ফৌজা (নওশাদ সদর খান)

সেরা রূপটান (মেকআপ) শিল্পী- অপরাজিত (সোমনাথ কুণ্ডু)

সেরা প্রোডাকশন ডিজাইন – অপরাজিত (বাংলা)

সেরা অভিনেতা- ঋষভ শেট্টি (কান্তারা)

সেরা সহ-অভিনেতা- পবন রাজ মালহোত্রা (ফৌজা)

সেরা অভিনেত্রী- নিত্য মেনন (তামিল ছবি-তিরুচিত্রমবলম)

মানসী পারেখ ( গুজরাতি ছবি-কচ্ছ এক্সপ্রেস)

সেরা সহ-অভিনেত্রী- নীনা গুপ্তা (উঁচাই)

সেরা সম্পাদনা- আত্তম (মালয়লম)

সেরা স্টান্ট কোরিয়োগ্রাফি- কেজিএফ ২

সেরা পরিচালক- উঁচাই (পরিচালক-সূরজ আর বারজাতিয়া)

সেরা নবাগত পরিচালক- ফৌজা (পরিচালক- প্রমোদ কুমার)

সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিরেক্টর- এআর রহমান (পোন্নিয়ান সেলভান পার্ট-১)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা নিরসনে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

সিলেটে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা নিরসনে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ

সিলেট মহানগর শ্রমিক দলের ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক দলের ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা

মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শ্রমিক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শ্রমিক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া

দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা

দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিশিস

মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কলেজের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কলেজের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

স্বাস্থ্যসেবায় দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) কলেজের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

সারাদেশে আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩ এর ট্রফি উন্মোচন

রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩ এর ট্রফি উন্মোচন

জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে সিলেটে এক