admin
প্রকাশিত: 3:55 PM, February 4, 2021
সিলেট জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) মো. নজরুল ইসলাম পিপিএম-কে বিদায় সংবর্ধনা প্রদান করেছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব। উপজেলা প্রেস ক্লাবের সদস্যদের ভালোবাসায় সিক্ত নজরুল ইসলাম সিলেটে কর্মরত থাকাকালীন সময়ে সকলের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক। সবার উদ্যেশ্য দেশকে এগিয়ে নেওয়ার। তিনি সিলেটের ডিআইজি ও পুলিশ সুপারের প্রশংসা করে বলেন, তাদের মত ডায়নানিক অফিসার যে জায়গায় থাকবেন সে জায়গার চেহারা বদলে যাবে।
বুধবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে দৈনিক জাগ্রত সিলেটের বার্তা কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহির রায়হান। সাধারণ সম্পাদক শের তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক সমকালের সিনিয়র স্টাফ রিপোর্টার মুকিত রহমানী।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের দিনরাত’র সম্পাদক মো. মুজিবুর রহমান ডালিম, দৈনিক জাগ্রত সিলেট’র সম্পাদক শেখ মোর্শেদ, নির্বাহী সম্পাদক এম.এ রহিম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, সিলেট জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও আমাদের সময়’র সিলেট প্রতিনিধি নুরুল হক শিপু, মাই টিভির সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাস, দৈনিক শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার মো. শামীম আহমদ, তেতলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফারুক মিয়া, সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি তাজ উদ্দিন এপলু। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ওবাইদুল ইসলাম, সহ সভাপতি জাকির হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ ফয়েজ আহমদ, কার্যকরী সদস্য নোমান আহমদ, দৈনিক জাগ্রত সিলেটের স্টাফ রিপোর্টার নিউটি সরকার, দৈনিক সিলেটের জমিন’র ফটো সাংবাদিক শহিদুল ইসলাম সবুজ, ইমন আহমদ প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন