editor

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, মে ২৬, ২০২৬

কোরবানির চামড়া দ্রুত বিক্রির আহ্বান ডিসির, বিক্রি না হলে সংগ্রহ করবে প্রশাসন

কোরবানির চামড়া দ্রুত বিক্রির আহ্বান ডিসির, বিক্রি না হলে সংগ্রহ করবে প্রশাসন

1

জাতীয় সম্পদ রক্ষায় সিলেটে কোরবানির পশুর চামড়া দ্রুত বিক্রির আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। কেউ চামড়া বিক্রি করতে না পারলে জেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে চামড়া সংগ্রহ করা হবে। কোনো অবস্থাতেই যেন এই জাতীয় সম্পদ নষ্ট না হয়, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দেবে।

মঙ্গলবার (২৬ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, এ বছর সিলেট জেলায় কোরবানিকৃত প্রায় ৭০ থেকে ৮৫ হাজার পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বিপুল পরিমাণ চামড়া সঠিকভাবে সংরক্ষণে সহায়তার জন্য সরকার ইতোমধ্যে সিলেট জেলায় ৩৪৫ টন লবণ বরাদ্দ দিয়েছে।

পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে স্কুল-কলেজ, খেলার মাঠ এবং পর্যটনকেন্দ্রের আশপাশে কোরবানি না করার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানান জেলা প্রশাসক। তিনি আরও জানান, সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এলাকায় কোরবানির বর্জ্য অপসারণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কোরবানি শেষ হওয়ার সর্বোচ্চ ৮ ঘণ্টার মধ্যে সিসিক পুরো এলাকার বর্জ্য অপসারণ করবে। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

6

প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে পূর্বঘোষিত সিদ্ধান্ত বদলে আগামী ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংগ্রহের ঘোষণা দিয়েছে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন ‘কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদ’।

8

এর আগে গত ১১ মে এক সংবাদ সম্মেলনে বিগত সরকারের সিন্ডিকেট ও বর্তমান সরকারের উদাসীনতার কারণে চামড়ার দরপতন এবং পরিবহন খরচও না ওঠার অভিযোগ তুলে এবার বাড়ি বাড়ি গিয়ে চামড়া সংগ্রহ না করার ঘোষণা দিয়েছিল সংগঠনটি। তবে গতকাল সোমবার (২৫ মে) বিকালে সিলেটের জেলা প্রশাসকের সঙ্গে এক জরুরি বৈঠকের পর তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসেন।

8

বৈঠক শেষে সংগঠনের সদস্যসচিব মাওলানা মুশতাক আহমদ খান জানান, চামড়া একটি রাষ্ট্রীয় সম্পদ। জেলা প্রশাসক আমাদের এই বিষয়টি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বিবেচনা করেছেন। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে সরকার নির্ধারিত দামেই চামড়া বিক্রির ব্যবস্থা করা হবে। এছাড়া, সংগৃহীত কাঁচা চামড়া পরিবহনে সহযোগিতা এবং চামড়া প্রক্রিয়াজাতকরণে দক্ষ লেবার (শ্রমিক) সরবরাহ করা হবে।

মাওলানা মুশতাক আহমদ খান আরও জানান, জেলা প্রশাসকের আশ্বাসে তারা চামড়া সংগ্রহের সিদ্ধান্ত নিলেও ইতোমধ্যে ঈদের ছুটিতে অনেক মাদ্রাসার শিক্ষার্থীরা বাড়ি চলে গেছে। ফলে এক ধরনের জনবল সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে তিনি নগরবাসীকে অনুরোধ জানান, তারা যেন তাদের দানের চামড়াগুলো কষ্ট করে নিকটবর্তী মাদ্রাসায় পৌঁছে দেন। আর যেসব মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীরা সিলেটে অবস্থান করছেন, তারা ঈদের দিন যথারীতি চামড়া সংগ্রহ করবেন।

8

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জলদি বাংলাদেশে ভাগো: শুভেন্দু

জলদি বাংলাদেশে ভাগো: শুভেন্দু

7 অনুপ্রবেশ ঠেকানো ও অনুপ্রবেশকারীদের হঠাতে ‘অল আউট অ্যাকশনে’ নেমেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। হোল্ডিং সেন্টারে তথাকথিত অবৈধ বাংলাদেশিদের আটক শুরু

কোরবানির চামড়া দ্রুত বিক্রির আহ্বান ডিসির, বিক্রি না হলে সংগ্রহ করবে প্রশাসন

কোরবানির চামড়া দ্রুত বিক্রির আহ্বান ডিসির, বিক্রি না হলে সংগ্রহ করবে প্রশাসন

3 জাতীয় সম্পদ রক্ষায় সিলেটে কোরবানির পশুর চামড়া দ্রুত বিক্রির আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। কেউ চামড়া বিক্রি

বাইকে করে সিলেট আসার পথে দুর্ঘটনায় নিহত ২

বাইকে করে সিলেট আসার পথে দুর্ঘটনায় নিহত ২

1 হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। 6 মঙ্গলবার (২৬ মে) ভোরে

বিদ্যুতের দাম বাড়ানো হলে পূর্ণ দিবস হরতালের হুঁশিয়ারি

বিদ্যুতের দাম বাড়ানো হলে পূর্ণ দিবস হরতালের হুঁশিয়ারি

2 ঈদের ছুটির পরপরই আবারও বিদ্যুতের দাম বাড়ানোর খবরের তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও উৎকণ্ঠ প্রকাশ করেছে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ

সিলেটবাসীসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপন

সিলেটবাসীসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপন

5 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা ও মহানগরীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয়

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সিলেটবাসীকে শেখ মো. কবির আহমদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সিলেটবাসীকে শেখ মো. কবির আহমদের শুভেচ্ছা

3 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সমগ্র সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

7 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

5 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার

1
7