editor

প্রকাশিত: 8:11 PM, October 13, 2025

ক্যাডেটরা শৃঙ্খলাবদ্ধ, সাহসী ও দায়িত্ববান নাগরিক হিসেবে দেশের কল্যাণে কাজ করেন : প্রফেসর তাহমিনা আক্তার

ক্যাডেটরা শৃঙ্খলাবদ্ধ, সাহসী ও দায়িত্ববান নাগরিক হিসেবে দেশের কল্যাণে কাজ করেন : প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছাঃ তাহমিনা আক্তার বলেছেন, বিএনসিসি শুধু একটি সংগঠন নয় এটি একটি অনুশাসন, নেতৃত্ব ও দেশপ্রেমের বিদ্যালয়। এখানে তোমরা শিখবে শৃঙ্খলা, সময়নিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা, দায়িত্ববোধ এবং সর্বোপরি দেশের প্রতি ভালোবাসা। একজন ক্যাডেট শুধু নিজের উন্নতির জন্য নয়, সমাজ ও দেশের উন্নয়নের জন্যও কাজ করেন।

তিনি বলেন, আজকের এই দিনটি বিএনসিসি’র সদস্যবৃন্দের জীবনের এক বিশেষ অধ্যায়। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি পরিবারের সদস্য হওয়ায় সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমিও বিএনসিসি’র একজন ক্যাডেট ছিলাম। তোমাদের প্রত্যেকের মাঝে রয়েছে অসীম সম্ভাবনা।

সোমবার (১৩ অক্টোবর) সকালে সিলেট সরকারি মদন মোহন কলেজে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের নব-গঠিত কমিটির সংবর্ধনা ও নতুন ক্যাডেটদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সরকারি মদন সোহন কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার লে. মো. মনিরুল ইসলাম এর সভাপতিত্বে ও ক্যাডেট আন্ডার অফিসার আহসান উল্লার পরিচালায় অনুষ্ঠানে প্রধান অতিথি নতুন ক্যাডেটদের শপথ বাক্য পাঠ করান। এর আগে সকাল ৯টায় সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছাঃ তাহমিনা আক্তারকে গার্ড অব অর্নার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিওয়াইসিএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সারোয়ার আলম মিতুন, বিওয়াইসিএফ সিলেট জেলার সভাপতি রাসেল মাহবুব, সাধারণ সম্পাদক জাবির আহাম্মদ নোমান।

উপস্থিত ছিলেন সরকারি মদন মোহন কলেজ শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহান আল মাহমুদ খাঁন, সরকারি মদন মোহন কলেজ শাখার ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বিওয়াইসিএফ নতুন কমিটির পক্ষ থেকে নতুন ক্যাডেটদের উপহার সামগ্রী ও সরকারি মদন মোহন কলেজ প্লাটুনের পক্ষ থেকে নতুন কমিটিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোছাঃ তাহমিনা আক্তার আরো বলেন, একজন ক্যাডেট শুধু ইউনিফর্ম পরা মানুষ নয়, সে হলো শৃঙ্খলাবদ্ধ, সাহসী ও দায়িত্ববান নাগরিক। তোমরা আগামী দিনের নেতৃত্ব বহন করবে, দেশের সংকটে সাহায্যের হাত বাড়াবে, প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে দাঁড়াবে। তাই এখন থেকেই নিজেকে একজন আদর্শ ও সেবামুখী নাগরিক হিসেবে গড়ে তোলাই তোমাদের প্রধান লক্ষ্য। তিনি বিএনসিসির মূলমন্ত্র “জ্ঞান, শৃঙ্খলা, দেশপ্রেম” হৃদয়ে ধারণ করো এগিয়ে যাওয়ার আহবান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন