editor

প্রকাশিত: 9:44 PM, February 28, 2025

ক্রীড়াঙ্গন নতুন করে গড়ে তোলার এখনই সময়: মোমিনুল ইসলাম মোমিন

ক্রীড়াঙ্গন নতুন করে গড়ে তোলার এখনই সময়: মোমিনুল ইসলাম মোমিন

ক্রীড়াঙ্গন নতুন করে গড়ে তোলার এখনই সময় উল্লেখ করে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, বৈষম্যহীন এবং সমতাভিত্তিক ক্রীড়াঙ্গন প্রথম থেকেই কাম্য ছিল। ছাত্র-জনতার অভ্যুত্থান রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠা এবং সংস্কার সাধনের সেই সুযোগ করে দিয়েছে। ক্রীড়াঙ্গনে এই সুযোগ কাজে লাগাতে হবে।

বাস্তবতা হলো, কয়েক বছর ধরে ক্রীড়াঙ্গন ক্রমাগত গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্রীড়াঙ্গনে দলীয় রাজনীতির প্রভাব বেড়েছে। ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন অনুপস্থিত। অনুপস্থিত গণতান্ত্রিকভাবে পরিচালিত ক্রীড়াঙ্গন।

শুক্রবার (২৮ এ ফেব্রুয়ারি) সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে মিতালী যুব সংঘের আয়োজনে ও হাজী সোহরাব আলী স্কুল মাঠে নতুন বাজার প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশের প্রতিটি মানুষের প্রাণের রাজনৈতিক দল বিএনপিকে আরও শক্তিশালী ও বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ক্ষমতাচুত আওয়ামী লীগ সরকারের বিগত ১৬ বছরের শাসনামলে তাদের অবৈধ কর্মকাণ্ড দেশের জনগণ ভালোভাবে নেয়নি। তাই আওয়ামী লীগ যা করেছে, বিএনপি সেটা করবে না। মানুষের ওপর কোনো প্রকার অন্যায়, জুলুম করা যাবে না।

এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে, ইতিবাচক কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। সে অনুযায়ী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে এক হয়ে মাঠে থেকে কাজ করতে হবে। দলের বাইরে কোনো কাজ করবেন না। মনে করবেন না যে, বিএনপি ক্ষমতায় এসে গেছে। মানুষ পছন্দ করে না এমন কোনো কাজ করা যাবে না। শৃঙ্খলা ভাঙলে দলের কোনো নেতাকর্মীকে কোনো ছাড় দেওয়া হবে না।

মিতালী যুব সংঘের সভাপতি মোঃ চান খাঁন এর সভাপতিত্বে ও যুবদল নেতা আব্দুল হান্নানের পরিচালনায় নতুন বাজার প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদকআনোয়ার হোসেন রাজু, গোয়াইনঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ খাঁন, পূর্ব জাফলং বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা, সহ-সভাপতি আবুল হাসনাত, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল আহমেদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আজির উদ্দিন সরকার, বিশিষ্ট মুরব্বি জুলহাস শিকদার, পূর্ব জাফলং ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল খান রাজ্জাক, যুবদল নেতা আলাউদ্দিন আলাল, মিতালী যুব সংঘের সাধারণ সম্পাদক সাইদুল সরকার, অর্থ সম্পাদক ও ইউপি সদস্য দৌলত খান প্রমুখ।

এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সদস্য আব্দুর রব, যুবদল নেতা রুকন আহমদ, পূর্ব জাফলং ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, পশ্চিম জাফলং ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবের আহমদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ক্রিয়াঙ্গনের ব্যক্তিবর্গরা।

আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় খাইরুল এভরিওয়ান হার্ট ফুটবল দলের মুখোমুখি হয় নতুন বাজার কিংস ফুটবল দল।

খেলায় নতুন বাজার কিংসহে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খাইরুল এভরিওয়ান হার্ট ফুটবল দল।খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন