editor
প্রকাশিত: 6:06 PM, August 3, 2026
সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ক্রীড়া শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি মানুষের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনও সুদৃঢ় করে। আইনজীবীদের মতো ব্যস্ত পেশাজীবীদের মানসিক প্রশান্তি ও কর্মস্পৃহা ধরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। তিনি সিলেট জেলা কর আইনজীবী সমিতির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
সোমবার (৩ আগস্ট) দুপুরে নগরীর মেন্দিবাগস্থ সমিতির বার হলে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা। তিনি বর্তমান সরকার ঘোষিত রাজস্ব আদায়ে কর আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা গ্রহণের আহ্বান জানান। তিনি চিত্ত বিনোদনের লক্ষ্যে কর আইনজীবী সমিতির এই উদ্যোগকে স্বাগত জানান।
অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবজল মিয়া তালুকদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী মো: নিজাম উদ্দিন খান। পবিত্র গীতা পাঠ করেন আয়কর আইজীবী মানিক চন্দ্র দাস। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান অ্যাডভোকেট।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের উপ-কর কমিশনার মো: গোলাম কিবরিয়া, বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট মো: আবুল ফজল, সমিতির সহ-সভাপতি আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন, সাবেক সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিনিয়র আয়কর আইজীবী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: রফিকুল হক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সজল কুমার রায়, সাবেক সহ-সভাপতি মো: সফিকুল ইসলাম অ্যাডভোকেট প্রমুখ।
শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক (১) আয়কর আইনজীবী মো: খায়রুল আলম ও কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আ.স.ম মুবিনুল হক শাহীন। এর আগে প্রধান অতিথি বেলুন উড়িয়ে সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। অনুষ্ঠানে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, আইনজীবী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন
6 বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 3 সোমবার
1 বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ পৌর শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 4 সোমবার
4 সিলেটের নয়াসড়কসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী, শপিংমল ও মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীদের লক্ষ্য করে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রশাসনের পরিচয়
3 সিলেট বিভাগ গণদাবি পরিষদের সার্বিক কার্যক্রম বিস্তারে যুক্তরাষ্ট্রে নতুন মাইলফলক উন্মোচিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও বাইশঘর মুহিবুন নেচ্ছা বালিকা
1 সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ক্রীড়া শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি মানুষের মধ্যে শৃঙ্খলা,
5 পার্থ সারথী ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ বাংলা উদযাপন উপলক্ষে জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলার আয়োজনে আগামী শুক্রবার
8 স্কলার্সহোম মেজরটিলা কলেজে জুনিয়র স্কলারশিপ পরীক্ষা–২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ১৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে আয়োজিত
6 খেলাফত মজলিস সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ভাসনা নিয়েই