editor

প্রকাশিত: 7:53 PM, October 4, 2025

ক্ষমতায় এলে আগামী ৫ বছরে ২ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবো : খন্দকার আব্দুল মুক্তাদির

ক্ষমতায় এলে আগামী ৫ বছরে ২ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবো : খন্দকার আব্দুল মুক্তাদির

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে বৈষম্যহীন, আধুনিক, মানবিক ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করা হবে। বিগত ফ্যাসিবাদী আমলে কর্মসংস্থানের তেমন কোন সুযোগ ছিল না, ফলে বেকারত্ব চরম পর্যায়ে পৌঁছেছে। ক্ষমতায় এলে আমরা আগামী ৫ বছরে ২ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আমরা ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করার মাধ্যমে তাদের মাঝে নূন্যতম মূল্যে খাদ্যশস্য পৌঁছে দেবো।

তিনি বলেন, পরিকল্পিতভাবে সিলেটে শিল্প কারখানা গড়ে তুলতে আমরা কার্যকর পদক্ষেপ নেবো। সুরমা নদীকে খনন করে এবং খালগুলোকে সচল করে সিলেটের জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করবো। সুরমার ভাঙ্গণের স্থায়ী সমাধান হবে আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। পরিকল্পিতভাবে সিলেটের সমস্যা সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করবো।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে নগরীর শেখঘাটে সিলেট মহানগর ১২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনী পাড়া কমিটি গঠনের লক্ষ্যে শেখঘাট পূর্ব ও স্মৃতি আবাসিক এলাকার বিএনপি পরিবারের সদস্যবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট মহানগর ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির সহ-সভাপতি হাজী জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এবং ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজীব।

সভায় আরো উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রহিম আহমেদ, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মারুফ আহমদ টিপু, তাজ উদ্দিন তাজু, হুমায়ুন কবীর জুনেল, সালাউদ্দিন আহমদ, লালন আহমদ, জাবেদ আহমদ, ফয়ছল আহমেদ, আব্দুর রউফ, মওলানা সবুজ আহমেদ, বাচ্চু মিয়া, এখলাছ মিয়া, আসাদ আহমেদ, রাশেদ আহমেদ, মিন্টু মিয়া, আব্দুল মজিদ, রুমেল আহমেদ প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন