editor
প্রকাশিত: 3:21 PM, March 17, 2021
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে একদল দুর্বৃত্ত মঙ্গলবার (১৬ মার্চ) রাতে আন্দিউড়া ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের সৌদি প্রবাসী আলী হোসেনের বাড়িতে মুখোশ পরে প্রবেশ করে। এসময় ঘর থেকে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এসময় নির্যাতনের শিকার হয়েছেন প্রবাসীর স্ত্রী শিরিনা বেগম। গুরুতর অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শিরিনা বেগম জানান, ঘরের গেইটের তালা ভেঙে তারা ভিতরে প্রবেশ করে। এ সময় একজন আমার উপর নির্যাতন শুরু করে অন্যরা টাকা ও জিনিসপত্র লুটপাট শুরু করে। নির্যাতন করার সময় টান দিয়ে একজনের মুখোশ খুলে ফেলি সে তার নাম ছালেক। এ সময় চিৎকার শুরু করলে আশেপাশের বাড়ির লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়।স্থানীয় ইউপি সদস্য ধনু মিয়া জানান, গ্রাম পুলিশসহ সৌদি প্রবাসীর বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছি। শুনেছি প্রবাসীর স্ত্রীকে নির্যাতন করা হয়েছে।আমির হোসেনের স্ত্রী শিরিন আক্তার আরও জানান, দূর্বত্তদের নির্যাতনে তার ভাবি চিৎকার শুরু করলে পাশের ঘর থেকে তিনি শুনতে পেয়ে তিনিও চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী ছুটে আসলে দূর্বত্তরা পালিয়ে যায়। শিরিনা আক্তার অজ্ঞান হয়ে আছে। সবাই মিলে তাকে হাসপাতালে পাঠানো হয়। একই গ্রামের লাকি আক্তার জানান, রাতে এসে দেখতে পান নির্যাতনে শিকার হয়ে শিরিনা আক্তার অজ্ঞান হয়ে পড়ে আছে।বুধবার দুপুরে থানার থানার এসআই এনামুল সহ একদল পুলিশ ঘটনাস্থল পরির্দশ করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
অনলাইন ডেস্ক(রিপা-১৮)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন