editor

প্রকাশিত: 4:32 PM, January 28, 2021

সিলেটের বিভিন্ন চত্বর বীর মুক্তিযোদ্ধাদের নামে করার দাবি

সিলেটের বিভিন্ন চত্বর বীর মুক্তিযোদ্ধাদের নামে করার দাবি

নিজস্ব প্রতিবেদক

সিলেটের বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীতে সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের চত্বরের নাম বীর মুক্তিযোদ্ধাদের নামে করার দাবি জানিয়েছেন।আজ  (২৮ জানুয়ারি) এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ এই দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি সিলেট মহানগরের রাস্তাঘাট প্রশস্তকরণ ও সৌন্দর্য্যবর্ধনের নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মহানগরের সর্বত্র নানা রকমের উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান হচ্ছে। বিষয়টি ইতিবাচক এবং দীর্ঘদিন যাবত উন্নয়নবঞ্চিত মহানগরের নাগরিকবৃন্দ তাতে গভীর সন্তোষ প্রকাশ করছেন। আমরাও এই ব্যাপক কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সাধুবাদ জানাচ্ছি। তবে নির্মাণকাজের গুণগত মান, আন্তঃবিভাগীয় সমন্বয় এবং নাগরিকদের নিরাপত্তা রক্ষায় দায়বদ্ধতার প্রতি আরও যত্নবান হওয়ার উচিত বলে আমরা মনে করি।’বিবৃতিতে বলা হয়, ‘এবছর আমরা মহান মুক্দিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীতে প্রবেশ করছি। বাংলাদেশের অগণিত মানুষের সর্বোচ্চ আত্মত্যাগ, নারীর সম্ভ্রম, ত্যাগী নেতৃবৃন্দের মেধা-শ্রমের বিনিময়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বাংলাদেশের মানুষের দীর্ঘ লড়াই-সংগ্রামের ইতিহাস ও তার অগ্রসৈনিকদের স্মৃতিকে সংরক্ষণ করা জাতীয় কর্তব্য বলে আমরা মনে করি।’বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘মহানগরের বিভিন্ন চৌরাস্তায় এখন মনোরম চত্বর গড়ে উঠছে। মুক্তিযোদ্ধা এবং আমাদের রাজনৈতিক-সামাজিক জীবনে নিজ নিজ সৃজনশীল প্রতিভা দ্বারা যারা উল্লেখযোগ্য অবদান রেখেছেন, জাতিকে আলোকিত করেছেন সেই মহান ব্যাক্তিবর্গের নামে এসব চত্বরের নামকরণ করা হলে একটি ইতিহাস সচেতন, দেশপ্রেমিক এবং মৃত্তিকা সংলগ্ন প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখবে বলে আমরা মনে করি। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য আমরা সিটি কর্পোরেশন, সরকার এবং সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহবান জানাচ্ছি।’যুক্ত বিবৃতি প্রদান করেছেন- সিলেটের প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, জাসদ সিলেট জেলার সভাপতি লোকমান আহমদ, সাম্যবাদী দল সিলেট জেলার সাধারণ সম্পাদক ধীরেন সিং, সিপিবি সভাপতি হাবিবুল ইসলাম খোকা, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জ্বল রায়, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, ওয়ার্কাস পার্টি সিলেট জেলার সভাপতি সিকান্দর আলী, গণতন্ত্রী পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক জুনেদুর রহমান, মহানগর সভাপতি মাছুম আহমদ, জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কে.এ কিবরিয়া, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, সিলেট মহানগর জাসদের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ, ন্যাপ সিলেট মহানগর সাধারণ সম্পাদক এম. এ. মতিন, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য অ্যাডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক সুশান্ত সিনহা, ওয়ার্কাস পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন, গণতন্ত্রী পার্টির মহানগর সাধারণ সম্পাদক শ্যামল কপালী, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল।

 

S/H(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন