admin

প্রকাশিত: 11:35 AM, October 16, 2025

খন্দকার মুক্তাদিরের প্রযুক্তিনির্ভর উদ্যোগে ব্যাপক সাড়া

কেমন সিলেট চাই ?

খন্দকার মুক্তাদিরের প্রযুক্তিনির্ভর উদ্যোগে ব্যাপক সাড়া

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেটের বিশিষ্ট রাজনীতিক খন্দকার আব্দুল মুক্তাদিরের নতুন উদ্যোগ “কেমন সিলেট চাই? পরিবর্তনের নবযাত্রা নাগরিক মতামত”। গণমানুষের অংশগ্রহণ ও প্রযুক্তির সমন্বয়ে সাজানো এই উদ্যোগ ইতোমধ্যেই সিলেটের তরুণ সমাজ এবং সাধারণ নাগরিকদের মধ্যে নতুন প্রত্যাশার সঞ্চার করেছে।
রাজনীতিকে ভিন্ন ধারায়, জনগণের সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে নতুনভাবে ভাবার আহ্বান জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “গণতন্ত্র মানেই গণমানুষের ক্ষমতায়ন আপনার ক্ষমতায়ন। দীর্ঘ দুই দশকের জনবিমুখ রাজনীতির পর আমরা আজ নতুন দিগন্তের দ্বারপ্রান্তে। এখন সময় এসেছে এমন এক ব্যবস্থার, যেখানে জনগণই বলবেন তাদের প্রত্যাশা, জানাবেন তাদের ভাবনা। আমরা চাই সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে।”

তার এই উদ্যোগে অংশ নিতে ইতোমধ্যেই সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কিউআর কোড সংবলিত ব্যানার টানানো হয়েছে। কেউ চাইলে ব্যানারের কিউআর কোড স্ক্যান করে কিংবা সরাসরি লিংকে গিয়ে নিজের মতামত জানাতে পারছেন কেমন সিলেট তিনি চান। কয়েক সেকেন্ডেই অনলাইনে অংশ নেওয়া সম্ভব এই জরিপে।

অনলাইন ফর্মে অংশগ্রহণকারীরা জানাতে পারছেন তাঁদের বয়স, পেশা, বসবাসের ওয়ার্ড বা ইউনিয়ন, এলাকার সবচেয়ে বড় সমস্যা এবং সেই সমস্যার সম্ভাব্য সমাধান। স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা, সড়ক ও যোগাযোগ, বিদ্যুৎ, পরিবেশ দূষণ, দুর্নীতি ইত্যাদি খাতে কোন তিনটি সমস্যা তাঁরা বেশি অনুভব করেন, সেটিও বেছে নিতে পারেন। এছাড়া নাগরিকরা জানাতে পারেন তাঁরা নির্বাচিত সংসদ সদস্যের কাছ থেকে কী প্রত্যাশা করেন, কোন খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং তাঁদের প্রতিনিধির সঙ্গে কোন মাধ্যমে যোগাযোগ রাখা সবচেয়ে কার্যকর হবে। পুরো প্রক্রিয়াটি গোপনীয়ভাবে পরিচালিত হচ্ছে, যাতে সবাই মুক্তভাবে মতামত দিতে পারেন।

অংশগ্রহণের জন্য লিংক- https://forms.gle/g46uvE3Ps59vfNnf8

তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীরা বলছেন, “এই প্রথম কোনো রাজনীতিক আমাদের সরাসরি জিজ্ঞাসা করছেন, আমরা কেমন সিলেট চাই। আমাদের ভাবনা ও সমস্যাকে গুরুত্ব দেওয়ায় আমরা সত্যিই অনুপ্রাণিত।”

এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহমেদ শাওন বলেন, এই উদ্যোগে তরুণ সমাজের মধ্যে দেখা গেছে প্রবল উদ্দীপনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য তরুণ শেয়ার করছেন নিজেদের মতামত, অনেকে আবার অন্যদেরও অংশগ্রহণে উৎসাহিত করছেন। নগরীর বিভিন্ন মার্কেট, বিশ্ববিদ্যালয় এলাকা ও কফিশপে এখন আলোচনার কেন্দ্রবিন্দু—“কেমন সিলেট চাই?”

তরুণ ব্যবসায়ী মিরাজ হোসেন বলেন, খন্দকার আব্দুল মুক্তাদিরের এই উদ্যোগ সিলেটে এক নতুন ধারার সূচনা করেছে। নাগরিকদের মতামতকে গুরুত্ব দেয়ার এই প্রচেষ্টা আগামী দিনে গণতান্ত্রিক অংশগ্রহণকে আরও শক্তিশালী করবে।

মদন মোহন কলেজের সাবেক শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী এহসানুল হক সুমন বলেন, সিলেটের রাজনৈতিক অঙ্গনে বরাবরই খন্দকার আব্দুল মুক্তাদির একজন চিন্তাশীল ও তরুণবান্ধব রাজনীতিক হিসেবে পরিচিত। তিনি পূর্বেও তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেছেন। এবার প্রযুক্তির মাধ্যমে নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করে তিনি রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও