editor
প্রকাশিত: 2:47 PM, May 6, 2026
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী খর্দ্দাপাড়া ক্রিকেট ক্লাবের ২০২৬-২৭ মৌসুমের নতুন জার্সির স্পনসর হিসেবে এগিয়ে এসেছে নিউ এইজ এডুকেশন। এ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
জানা যায়, স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এই স্পনসরশিপ প্রদান করা হয়েছে। নতুন জার্সি উন্মোচনের মাধ্যমে ক্লাবের খেলোয়াড়দের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস।
এ সময় নিউ এইজ এডুকেশন এর সিইও মাহফুজ শুভ বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খর্দ্দাপাড়া ক্রিকেট ক্লাবের পাশে থাকতে পেরে আমরা গর্বিত।
অন্যদিকে নিউ এইজ এডুকেশন এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান বলেন, স্থানীয় পর্যায়ে ক্রীড়া উন্নয়নে আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা চাই তরুণরা সুস্থ ও ইতিবাচক পরিবেশে বড় হয়ে উঠুক।
খর্দ্দাপাড়া ক্রিকেট ক্লাব এর পরিচালক আবিদ রাহি বলেন, এই স্পনসরশিপ শুধু একটি জার্সি নয়, বরং এটি খেলোয়াড়দের জন্য একটি বড় অনুপ্রেরণা। এর ফলে ভবিষ্যতে ক্লাবটি আরও বড় পরিসরে অংশগ্রহণ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, খর্দ্দাপাড়া ক্রিকেট ক্লাব দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে ক্রিকেট চর্চা করে আসছে এবং বিভিন্ন টুর্নামেন্টে সফলতার সঙ্গে অংশগ্রহণ করছে। নতুন স্পনসরশিপের মাধ্যমে ক্লাবটি নতুন করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন