editor
প্রকাশিত: 12:01 PM, September 29, 2020
ডেস্ক রিপোর্ট:-
খাগড়াছড়িতে চাঞ্চল্যকর দুর্ধর্ষ ডাকাতি এবং বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনার সূত্র উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৭ জনকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দোষ স্বীকার করেছে আটককৃতরা।
গতকাল সকালে তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ এ তথ্য জানান। তিনি জানান, ইতিমধ্যে আটককৃত ৭জনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতদলের ব্যবহৃত অস্ত্র, সিএনজিচালিত ট্যাক্সি এবং লুণ্ঠিত বেশ কিছু জিনিসপত্র।
মূলত পরিকল্পিতভাবে তারা ডাকাতি এবং ধর্ষণের উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো জানান, আটককৃতরা সবাই পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ধর্ষণ, ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে। তারা কারাগারে থাকা অবস্থায় একে অপরের সাথে পরিচিত হয়।
ঘটনার দিন লুটপাটের এক পর্যায়ে মা-বাবাকে এক কক্ষে বেঁধে রেখে পাশের রুমে প্রতিবন্ধী ওই তরুণীকে (২৬) ডাকাতদলের ৪ সদস্য উপর্যুপরি ধর্ষণ করে। ঘটনার পর খাগড়াছড়ি, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৭ জনকে আটক করা হয়।
গত বুধবার দিবাগত গভীর রাতে জেলা শহরের বলপাইয়া আদাম এলাকায় একটি ঘরের সবাইকে বেঁধে ডাকাতিকালে প্রতিবন্ধী নারীকে (২৬) গণধর্ষণের ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় পৃথক দুটি মামলা করেন ভিকটিমের মা।
ঘটনার পর থেকে খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন স্থানে আটককৃত ও জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ নাগরিকেরা।
4 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
3 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
7 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
8 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
3 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত