editor
প্রকাশিত: 3:56 PM, June 14, 2023
অনলাইন ডেস্ক
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালো আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
বুধবার (১৪ জুন) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আলহামদুলিল্লাহ ‘ভালো আছেন’। ইতোমধ্যে তার রক্ত, এক্স-রে, ইসিজি, আলট্রাসনোগ্রামসহ কিছু রুটিন পরীক্ষা করানো হয়েছে। এসব পরীক্ষার রিপোর্ট দেখে মেডিকেল বোর্ড পরবর্তী করণীয় ঠিক করবে।
এর আগে পেটব্যথায় অসুস্থ হয়ে পড়লে গত সোমবার রাত দেড়টার দিকে বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি করানো হয়। এই ব্যথা কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ হৃদযন্ত্রের কোনো সমস্যা কি না, তা নির্ণয়ের চেষ্টা করছে মেডিকেল বোর্ড।
সর্বশেষ গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৮ বছর বয়সী খালেদা জিয়া। পাঁচ দিন পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তিনি বাসায় ফেরেন।
বাসায় ফেরার এক মাসের ব্যবধানে সোমবার রাতে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হলো।
মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে, বর্তমানে খালেদা জিয়ার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে নানা অসুস্থতা নিয়ে কয়েকবার তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল।
গত বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়