editor
প্রকাশিত: 10:44 PM, February 20, 2022
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, মাদকমুক্ত, জঙ্গিমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এমনকি সমাজের সম্প্রীতি বন্ধনে খেলাধুলা সহায়ক ভূমিকা পালন করে। শুধু তাই নয়, একজন খেলোয়াড়কে শৃঙ্খলাবোধ ও আত্মনির্ভরশীল হতে শেখায়।
তিনি মুজিব-কামরুলকে আর্থিক পৃষ্ঠপোষকতায় অভিনন্দন জানিয়ে ঢাকা দক্ষিন ক্রীড়া চক্রের এই ধরনের প্রতিযোগিতামুলক কর্মকাণ্ডের প্রশংসা করে তা অব্যাহত রাখার আহবান জানান।
গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারী) সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ঢাক াদক্ষিন ক্রীড়া চক্র আয়োজিত মুজিব-কামরুল প্রাইজমানি ফুটবল টুনামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
খেলা পরিচালনা কমিটির সভাপতি সাদিকুর রহমান এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল লেইছ, বিশিষ্ট মুরব্বি আব্দুস শহীদ খান জিলা, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব কফিল আহমদ, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব জাকারিয়া হোসেন উজ্জ্বল, ঢাকাদক্ষিণ ক্রীড়া চক্রের সাবেক সাধারণ সম্পাদক নির্মল কান্তি দে, উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক হোসেন আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য রেজওয়ান হোসেন রাজু, ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক আব্দুল আজাদ, সাবেক খেলোয়াড় কিয়াম আহমদ ও শ্যামল আহমদ প্রমূখ। খেলায় বিয়ানীবাজার উপজেলা ফুটবল একাদশ ট্রাইবেকারে ৪-২ গোলে বিয়ানীবাজার যুব সংঘ এফসি দলকে পরাজিত করে ফাইনালে উঠার গৌরব অর্জন করে।
1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
1 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
4 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা