editor
প্রকাশিত: 8:07 PM, October 31, 2025
মাছিমপুর ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে মাছিমপুর প্রিমিয়ার লীগ ২০২৫ (সিজন -৫) উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সিলেট নগরীর মাছিমপুরস্থ ক্রীড়া কমপ্লেক্স মাঠে বিকেলে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও দি এইড হাই স্কুল অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক
দীপাল কুমার সিংহ, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক জমজম বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক খালেদ আহমেদ, মাছিমপুর ক্রিকেট এসোসিয়েশনের কমিটির সদস্য আব্বাস আহমদ, কয়েস আহমেদ, সমাজসেবক সঞ্জয় সিনহ ও তারেক আহমেদ, এমাদ আহমেদ, মাছিমপুর ক্রিকেট এসোসিয়েশনের সদস্য সোহেল, ওয়াকিল, রিপন, মামুন, হাসান, আমিন, অমি, রিমন, হেলাল প্রমুখ। খেলা উদ্বোধন পূর্বে সিলেটের সিনিয়র সাংবাদিক দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক ও মাছিমপুর এলাকার কৃতি সন্তান মরহুম আবুল মোহাম্মদ এর রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
খেলায় অংশগ্রহণকারী দল হলো: মাছিমপুর ভিক্টোরিয়ান্স, মাছিমপুর সিক্সার্স, মাছিমপুর ব্লাক আর্মিজ, মাছিমপুর পাওয়ার হিটার্স, হান্টার ওয়ারিয়র্স, মাছিমপুর থান্ডার স্টাইকার্স, মাছিমপুর রয়াল এভেঞ্জার্স ও মাছিমপুর রাইজিং স্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক বন্ধনের এক অনন্য প্রতীক। আজকের তরুণ প্রজন্মকে মোবাইল বা সামাজিক মাধ্যমের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে মাঠে ফিরে আসতে হবে। ক্রিকেটের মতো একটি জনপ্রিয় খেলা আমাদের তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা যুব সমাজকে শৃঙ্খলাবদ্ধ, পরিশ্রমী ও আত্মনিয়ন্ত্রিত হতে শেখায়। মাছিমপুর প্রিমিয়ার লীগ-এর মতো আয়োজন তরুণদের উৎসাহিত করে, তাদের স্বপ্ন দেখায়, একদিন তারা জাতীয় পর্যায়েও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন