editor
প্রকাশিত: 10:02 PM, March 28, 2025
খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মসজিদের ইমাম-মোয়াজ্জিন এবং দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০৩টি পরিবার এবং ৫টি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের মধ্যে নগদ ৫ লক্ষ ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি জালাল উদ্দীন জেসলু ও শামিম আহমদ, এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী ফারুক আহমদ, সমাজসেবী রুহেল আহমদ সহ এলাকার মুরব্বীয়ান ও যুবসমাজের নেতৃবৃন্দ অনুদান বিতরণকালে উপস্থিত ছিলেন।
খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভাপতি সাফিল উদ্দিন কবির আহমেদ, সেক্রেটারি সুহেল মুরাদ এবং এসোসিয়েশনের সদস্য ও সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ সহ এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ সুন্দর ও সুষ্ঠুভাবে অনুদান বিতরণ করায় এসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি এবং এলাকার মুরব্বিয়ান ও যুবসমাজকে ধন্যবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, রমজান মাসে অতি ব্যস্ত থাকার পরও এসোসিয়েশনের প্রতিনিধি এবং এলাকার মুরব্বিয়ান ও যুবসমাজের নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে প্রকৃত অনুদান গ্রহীতাদের হাতে নগদ ৫ লক্ষ ১০ হাজার টাকা পৌঁছে দিয়েছেন। সবার সহযোগিতায় আমরা ১০৩ টি অস্বচ্ছ্বল পরিবারে হাসি ফুটাতে পেরেছি। আগামীতেও খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে দেশ, জাতি ও মানুষের কল্যাণে কাজ করে যাবে ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন