editor
প্রকাশিত: 3:03 PM, December 28, 2020
অনলাইন ডেস্ক
গঠনতন্ত্র না মেনে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সভা অনুষ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে। জরুরি সভা ডাকার ক্ষেত্রে ২৪ ঘণ্টা আগে নোটিশ দেয়ার নিয়ম থাকলেও তা মানা হয়নি। আর গঠনতন্ত্র না মেনে জরুরি সভা ডাকায় কেন্দ্রীয় কমিটির অনেকেই অংশগ্রহণ করেননি।তবে গঠনতন্ত্র লঙ্ঘনের বিষয়টি অস্বীকার করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।রোববার বিকাল ৪টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের এ সভার আয়োজন করা হয়। এতে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা।তবে লেখক ও জয় দেরিতে আসায় নির্ধারিত সময়ের পরে সভা শুরু হয়। তাদের বিলম্বে সভায় আসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক কেন্দ্রীয় নেতা।একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, আমরা যথাসময়ে উপস্থিত ছিলাম। কিন্তু সভাপতি ১ ঘণ্টা এবং সাধারণ সম্পাদক ৫০ মিনিট পর উপস্থিত হওয়ায় অনেকেই বিরক্ত হয়েছেন। জানা যায়, ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-দফতরবিষয়ক সম্পাদক নাজির আহমেদ শনিবার রাত ২টা ১৬ মিনিটে সভা আহ্বান করেন। কেন্দ্রীয় নেতাদের ফেসবুক মেসেঞ্জারে এ আহ্বান জানানো হয়।যদিও অধিকাংশ নেতা এ আহবানে সাড়া দেননি। এরপর রোববার সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় নেতাদের মুঠোফানে মিটিংয়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।কেন্দ্রীয় কমিটির এক সহ-সভাপতি যুগান্তরকে বলেন, ২৪ ঘণ্টা আগে সভার বিষয়ে জানানোর গঠনতান্ত্রিক নিয়ম থাকলেও আমাদের তা জানানো হয়নি। এমনকি কোন বিষয়ে সভা হবে সে বিষয়টিও আমাদের অবগত করা হয়নি।এ বিষয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য যুগান্তরকে বলেন, মিটিং কখনও গঠনতন্ত্রবিরোধী হয় নাকি। যারা এটা বলছেন তারা ভুয়া কথা বলছেন। আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে সভা ডেকেছি। বর্ধিত সভা তো ডাকিনি। আমরা চাইলে ১ ঘণ্টার নোটিশেও সভা ডাকতে পারি। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পর্কে লেখক বলেন, এবার র্যালি হবে না। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রোগ্রাম হবে।
S/H-(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন