editor

প্রকাশিত: 2:38 PM, October 31, 2022

গণজোয়ার দেখে আওয়ামী লীগের অবৈধ এমপি মন্ত্রীরা অসংলগ্ন কথাবার্তা বলছেন : খন্দকার মুক্তাদির 

গণজোয়ার দেখে আওয়ামী লীগের অবৈধ এমপি মন্ত্রীরা অসংলগ্ন কথাবার্তা বলছেন : খন্দকার মুক্তাদির 

গণজোয়ার দেখে আওয়ামী লীগের অবৈধ এমপি মন্ত্রীরা অসংলগ্ন কথাবার্তা বলছেন : খন্দকার মুক্তাদির 

বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির গণসমাবেশগুলোতে গণজোয়ার দেখে আওয়ামী লীগের অবৈধ এমপি মন্ত্রীরা অসংলগ্ন কথাবার্তা বলছেন। তারা গণজোয়ারে এদেশ থেকে পালিয়ে যাবে এবং পালিয়েও যাচ্ছেন। এখনও সময় রয়েছে জনগণের মনের ভাষা বুঝে নিরেপক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে সরে দাড়ান। তা না হলে জণরুষে পালিয়ে যাওয়ার ও সময় পাবেন না। আগামী ২০ নভেম্বর সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে সিলেটবাসী স্মরণকালের গণসমাবেশ সফল করে তুলবে। তিনি নেতাকর্মীদের সেই আলোকে প্রস্তুতি নেওয়ার আহবান জানান। সিলেট মহানগর বিএনপির ৫নং ওয়ার্ডের কাউন্সিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কামাল মিয়া’র সভাপতিত্বে ও বিএনপি নেতা আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের এর পরিচালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী শাহীন, ছাদিকুর রহমান ছাদিক, আমিনুর রহমান খোকন, মামুন আহমদ, আব্দুল্লাহ শফি সাঈদ (শাহেদ), শাকিল আহমদ, জাহেদ আহমদ, ময়নুল ইসলাম, হাবিবুর রহমান জুয়েল। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সালেহ আহমদ খসরু। কাউন্সিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হৃদয় আহমদ।
কাউন্সিলে সভাপতি পদে ছাদিকুর রহমান ছাদিক, সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ শফি সাঈদ (শাহেদ) ও সাংগঠনিক সম্পাদক পদে জাহেদ আহমদ নির্বাচিত হন। এ সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সালেহ আহমদ খসরু, কমিশনের সদস্য এড.মশরুর চৌধুরী শওকত, আবদুল আজিজ, সাহেদ আহমদ চমন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন