editor
প্রকাশিত: 9:32 PM, November 15, 2020
অনলাইন ডেস্ক
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শে কৃষক লীগ গড়ে তোলতে তৃণমূলে সংগঠনকে প্রতিষ্ঠিত করতে হবে। কৃষক লীগকে বঙ্গবন্ধুর আদর্শে প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্রের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করতে কৃষক লীগকে সব সময় প্রস্তুত থাকতে হবে।
রবিবার বিকালে কুষ্টিয়া জেলা কৃষক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বর্ধিত সভাটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষক লীগের সাধারণ সম্পাদক এড. উম্মে কুলসুম স্মৃতি।
কুষ্টিয়া জেলা কৃষক লীগের সভাপতি মুকবল হোসেন লাবলু সভাপতিত্বে বর্ধিত সভা পরিচালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ মোমিন মণ্ডল।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কৃষক লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী, মাকসুদুল ইসলাম মাকসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু ও সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম পানু, সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ।
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন