editor
প্রকাশিত: 10:18 PM, October 31, 2020
গণপিটুনি ও পুলিশী নির্যাতনে হত্যাসহ বিনাবিচারে সব ধরণের হত্যাকান্ড বন্ধ এবং ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধের দাবিতে গণসাক্ষর কর্মসূচী পালন করেছে নাগরিক মোর্চা ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচী পালন করা হয়।
গণসাক্ষর কর্মসূচী চলাকালে সংহতি জানিয়ে বক্তৃতায় সিলেটের বিভিন্ন অঙ্গণের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ বলেন, দেশে আইনের শাসন না থাকা ও বিচারহীনতার সংস্কৃতি চালু হওয়ায় একের পর বিচারবর্হিভ’ত হত্যাকান্ড ঘটছে। যার সর্বশেষ ঘটনা ঘটেছে লালমনিরহাটে। ধর্মীয় অবমাননার অভিযোগ এনে সেখানে এক নীরিহ ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। মৃত্যুর পর ওই ব্যক্তির লাশও পুড়িয়ে দিয়েছে হিংস্র জনতা। প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। যারা এধরণের অপরাধ থামানো ও অপরাধীদের গ্রেপ্তার করার কথা সেই আইশৃঙ্খলা বাহিনী নিজেরাই জড়িয়ে পড়ছে অপরাধ কর্মকান্ডে। সিলেটে বন্দরবাজার ফঁড়িতে পিটিয়ে রায়হান নামের এক যুবককে পিটিয়ে মেরে ফেলেছে।
বক্তারা লালমনিরহাটে শহীদুন্নবী জুয়েল ও সিলেটে রায়হান আহমদ হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে সবধরণের বিচার বর্হির্ভূত হত্যা বন্ধেরও দাবি জানান।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনাও আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ধর্ষকদের দ্রুত শাস্তি নিশ্চিত করা না গেলে এধরণের কর্মকান্ড রোধ করা সম্ভব নয়।
সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের পরিবারের পক্ষে তার ছোটভাই রাব্বি আহমদ তানভীর সাক্ষর দিয়ে এই কর্মসূচীর সূচনা করেন।
সাক্ষর প্রদানের পর এই কর্মসূচীর সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বিনাবিচারে সব ধরণের হত্যাকান্ড বন্ধ করতে হবে। দেশে আইনের শাসন নিশ্চিত করতে হবে। কেউ যাতে বিনাবিচারে হত্যার শিকার না হয় এজন্য আমাদের রাজপথে সোচ্ছার থাকতে হবে।
‘দুষ্কাল প্রতিরোধে আমরা’-এর সংগঠক দেবব্রত চৌধুরী লিটনের সঞ্চালনায় এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহিন, ওয়ার্কাস পার্টি সিলেটের সভাপতি সিকান্দার আলী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, রায়হান আহমদের খালা আয়শা আহমদ, সাংস্কৃতিক সংগঠক শামসুল বাসিত শেরো, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ইমজা সিলেটের সাধারণ সম্পাদক সজল ছত্রী, সমাজকর্মী নিগার সুলতানা, ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’-এর সংগঠক আব্দুল করিম কিম, আশরাফুল কবির প্রমুখ।
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
6 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 3 শুক্রবার (২১
6 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
7 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)