editor
প্রকাশিত: 6:18 PM, October 25, 2025
জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, নভেম্বরে গণভোট আয়োজন ও জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ সহ ৭ দফা দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫ অক্টোবর শনিবার বিকালে নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর জাগপা সহ সভাপতি পিয়ার হোসেন এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর জাগপা সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ সাজু পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় সমন্বয়ক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, জাগপা নেতা আজিজুর রহমান আজিজ, যুব জাগপা নেতা আব্দুলাহ আল মামুন, জুনেদ আহমদ, আনোয়ার হোসেন, কমারুল মিয়া, শাহিন আহমদ, হৃদয় আহমদ, নাজমুল হাসান, হাবিবুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, নভেম্বরে গণভোট আয়োজন ও জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ সহ ৭ দফা নিশ্চিত করতে হবে। বক্তারা ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে, জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ। সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমানকরণ। আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিলকরণ। জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ। উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ ও ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
বক্তারা অনতিবিলম্বে উপরোক্ত দাবিগুলো বাস্তবায়র করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস মহোদয় এর কাছে জোর দাবী জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন