editor

প্রকাশিত: 3:07 PM, December 7, 2020

গবেষণা বলছে স্মার্টফোন দীর্ঘক্ষণ ব্যবহারে ক্ষতি নেই

গবেষণা বলছে স্মার্টফোন দীর্ঘক্ষণ ব্যবহারে ক্ষতি নেই

অনলাইন ডেস্ক

প্রযুক্তির অগ্রগতির এ সময়ে স্মার্টফোন মানুষের জীবনের অন্যতম অনুষঙ্গ। করোনাভাইরাস মহামারীর এ সময়ে আরও বেশি স্মার্টফোন প্রয়োজনীয় গেজেটে পরিণত হয়েছে। যদিও স্মার্টফোন অতিরিক্ত ব্যবহারে মানসিক স্বাস্থ্যসহ নানারকম ক্ষতির কথাই এতদিন জানিয়েছে বিভিন্ন গবেষণা।

এবার এক গবেষণা বলেছে, দীর্ঘক্ষণ মোবাইল ফোন ব্যবহারে মানসিক স্বাস্থ্যের অবনতি হয় না। সম্প্রতি নতুন এ গবেষণার তথ্য প্রকাশিত হয়েছে ‘টেকনোলজি, মাইন্ড অ্যান্ড বিহেভিয়র’ নামক জার্নালে। যুক্তরাজ্যের ল্যানকাস্টার বিশ্ববিদ্যালয়ের ম্ভহিদার শ’র নেতৃত্বে গবেষণা দলটি এ গবেষণাটি করে।

এতে বলা হয়েছে, স্মার্টফোন ব্যবহারের ওপর কোনো ব্যক্তির দুশ্চিন্তা, উত্তেজনা, হতাশা, অবসাদ কিংবা চাপ নির্ভর করে না।

গবেষণাটিতে ১৯৯ জন আইফোন এবং ৪৬ জন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর গতিবিধির ওপর লক্ষ রেখে পরীক্ষা চালানো হয়। পুরো এক সপ্তাহে মোট কতটা সময় স্মার্টফোনে কাটাচ্ছে সে হিসাব করা হয়। একইসঙ্গে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ কিনা, তা জিজ্ঞাসা করা হয়। দুশ্চিন্তা কিংবা অবসাদে ভোগেন কিনা, সে পরীক্ষাও করা হয়। স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা, হলে কী ধরনের সমস্যা হয়, তাও জেনে নেন গবেষকরা।

দীর্ঘ এ পরীক্ষা-নিরীক্ষার পর ব্রিটেনের গবেষকরা এ সিদ্ধান্তে পৌঁছান, স্মার্টফোন ব্যবহার মানসিক স্বাস্থ্যের ওপর কোনো প্রভাব ফেলে না।

স্মার্টফোন ব্যবহার মানসিক চাপ তৈরি করে, এ কথা তাহলে কেন বলা হয়? গবেষকদের মতে, আসলে অনেকেই দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করে থাকেন। এতক্ষণ ব্যবহার করা হচ্ছে- এ ভাবনা থেকেই আসে দুশ্চিন্তা। তারা আরও জানান, একজন প্রাপ্তবয়স্ক যদি মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার সময় কমিয়ে দেন, তাহলে তিনি মানসিকভাবে বেশি খুশি বা চাপমুক্ত থাকবেন, এমনটা ভাবার কোনো কারণ নেই। তবে ইতোমধ্যে যারা ক্লিনিক্যালি অবসাদগ্রস্ত এবং উদ্বেগের মধ্যে রয়েছেন তাদের চেয়ে বেশি সময় স্মার্টফোন ব্যবহার করেছেন এ গবেষণায় থাকা ১৯৯ জন আইফোন এবং ৪৬ জন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী।

যদিও এর আগের গবেষণাগুলো মোবাইলের স্ক্রিন মানুষের মানসিক স্বাস্থ্যের অবনতির কথাই বলেছে। এমনকি ওয়ার্ল্ড হেলথ অ্যাসোসিয়েশন জানিয়েছে, মোবাইল ফোন ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছড়ায়, যা কয়েক ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

S/H- (Sultana -3)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও