editor
প্রকাশিত: 2:49 PM, December 8, 2020
অনলাইন ডেস্ক:
নোয়াখালীতে গভীর রাতে ঘরে ঢুকে এক নারীকে (২৮) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করায় বখাটেরা ক্ষিপ্ত হয়ে ওই নারীকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করেছে।এ ঘটনায় জড়িত সন্দেহে দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।সোমবার রাতে হাসপাতালের বেডে চিকিৎসাধীন ভুক্তভোগী ওই নারী জানান, সম্প্রতি এলাকার মিরাজ, সবুজ, স্বপন ও মিলা রাতে ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। তিনি আর্তচিৎকার করলে বখাটেরা তাকে অস্ত্রের ভয় দেখায় এবং তার আট বছরের শিশুকন্যাকে গলা টিপে হত্যার চেষ্টা করে।এ ঘটনায় থানায় গত রোববার অভিযোগ করলে এসআই নুর নবী ও মিজান ঘটনাস্থল পরিদর্শন করলেও কোনো ব্যবস্থা না নিয়ে চলে যান। তার পর থেকে স্থানীয় ইউপি সদস্য সালিশের নামে তালবাহানা করেন।গত বৃহস্পতিবার দুপুরে ফের আমাকে প্রকাশ্যে মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তারা। বর্তমানে আমি বখাটেদের ভয়ে আতঙ্কে রয়েছি। তারা মামলা তুলে না নিলে আমাকে ও আমার সন্তানকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে।এ ব্যাপারে জানতে চাইলে এসআই নুর নবী ও সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।ইউপি সদস্য জহির উদ্দিন জানান, আমি বিষয়টি সমাধানের চেষ্টা করছি।সুধারাম থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং দুজনকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
S/H-(Ripa-5)
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়