editor
প্রকাশিত: 2:34 PM, August 18, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ শনিবার (১৭ আগস্ট) গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের মালদহে ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনায় মৃত ৬। আহত ১। গুরুতর আহত অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, রাত প্রায় ১১টার দিকে যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের অন্তগর্ত গৌড়বঙ্গ স্টেশনের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতিতে ছুটে আসা একটি গাড়ি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে গাড়ির সামনের সম্পূর্ণ অংশ দুমড়ে মুচড়ে যায়। লরিটি পাশের নয়ানজলিতে পড়ে যায়। গাড়িটিতে চালকসহ ৭ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৫ জন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় তীব্রতা এতটাই ছিল যে একজনের মাথা কেটে ছিটকে রাস্তায় চলে আসে। আহত ২ জনকে তড়িঘড়ি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও ১ জনের। মৃতরা প্রত্যেকেই মালদহের বাসিন্দা। নিহতদের বাড়ি কালিয়াচক থানার আলিপুর এলাকায়। ঘটনায় প্রাণ হারালেন সাকিউল শেখ (১৮), পারভেজ শেখ (১৮), নাইম শেখ (২০), মাসিদুর শেখ (১৮)। মৃত আরও ২জনের নাম জানা যায়নি।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না