editor

প্রকাশিত: 6:55 AM, September 30, 2020

গর্ভধারণ সহজ করতে যেসব খাবার খাবেন

গর্ভধারণ সহজ করতে যেসব খাবার খাবেন

ডেস্ক রিপোর্ট :

গর্ভধারণ সহজ কিংবা কঠিন- দুটো বিষয়ই খাবারের পুষ্টির সঙ্গে সংযুক্ত। জীবনযাপনে পরিবর্তন এনে স্বাস্থ্যকর অভ্যাস মেনে চলা নারীদের গর্ভধারণের জন্য উপকারী হতে পারে। কিছু কিছু অসুখ গর্ভধারণের ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে। তবে খাদ্যাভ্যাস, ওজন, ধূমপান এবং অ্যালকোহল গ্রহণের মতো বিষয়গুলোও একে প্রভাবিত করতে পারে। খাবার কীভাবে গর্ভধারণকে প্রভাবিত করতে পারে সে সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

আপনি ওজন কমাতে, হার্টের স্বাস্থ্যের উন্নতি করতে, আপনার গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা দূরে রাখতে চান- প্রথম নজর দিতে হবে খাবারের দিকেই। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন! যেসব দম্পতি মা-বাবা হতে চান তারা কী খাবেন সেদিকে নজর দেয়া ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন নারীর খাবার ডিম্বাশয়ের উর্বরতাকে প্রভাবিত করে। সঠিক খাবার না খেলে তা হরমোনের ভারসাম্যহীনতার কারণ হতে পারে। গর্ভধারণে সহায়ক খাবার কোনগুলো এবং কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত তা জেনে নিন-

ট্রান্স ফ্যাট, অতিরিক্ত চিনিযুক্ত খাবার পানীয় বাদ দেয়া উচিত। এগুলো ইনসুলিনের মাত্রা বাড়াতে পারে এবং ডিম্বস্ফোটনকে বাধাগ্রস্ত করতে পারে। প্রক্রিয়াজাত বা অতিরিক্ত চিনিযুক্ত ফলের রস এড়িয়ে চলুন।

জাঙ্ক, প্রসেসড, তৈলাক্ত এবং মশলাদার খাবারের বদলে শাকসবজি, ডিম এবং দানা শস্য খাওয়ার অভ্যাস করুন । ওমেগা -৩ ফ্যাটি অ্যাসিডের মতো খাবার খান যেমন ফ্লাক্সিড, ফিশ অয়েল, স্যামন ফিশ, সারডাইনস, শিম, মসুর, আভোকাডো, সয়া, জলপাই তেল এমনকি আখরোটও যা আপনার ডিম্বস্ফোটন প্রক্রিয়ায় সহায়তা করে। ওমেগা -৩ এবং অ্যান্টিঅক্সিড্যান্ট আপনার ডিমগুলোকে ক্ষতি থেকে রক্ষা করতে এবং গুণমান বাড়িয়ে তুলতে পারে। ভিটামিন বি এবং ফলিক অ্যাসিডের মতো অন্যরাও উর্বরতার মূল চাবিকাঠি এবং স্বাস্থ্যকর গর্ভাবস্থার সহায়ক হতে পারে।

সামুদ্রিক খাবার যারা ভালোবাসেন তাদের জেনে রাখা জরুরি, সর্বোচ্চ পারদ সামগ্রীযুক্ত কয়েকটি মাছ হলো ম্যাকেরেল, সর্ডারফিশ এবং টুনা যা খাওয়া এড়ানো উচিত। পরিবর্তে, জিঙ্কে ভরা শেলফিস এবং ওমেগা -৩ সমৃদ্ধ স্যামন ফিশ খাবেন।

সর্বোত্তম ওজন বজায় রাখুন কারণ জাঙ্ক ফুড স্থূলত্বকে ডেকে আনতে পারে। স্থুলত্বের সমস্যা গর্ভধারণের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। ট্রান্স ফ্যাটযুক্ত প্যাকেটজাত খাবার কিংবা ফাস্টফুড ডিম্বস্ফোটনের ক্ষেত্রে বাধা দিতে পারে, প্রক্রিয়াজাত খাবারগুলোও গর্ভধারণের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলে।

ফলিক অ্যাসিডও একটি গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট। এটি ভ্রূণের অস্বাভাবিকতার ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে। ফলিক অ্যাসিড কেবল নারীর জন্য নয়, পুরুষের পক্ষেও উপকারী। কারণ এটি শুক্রাণুর সংখ্যা উন্নত করতে সহায়তা করতে পারে।

আয়রন গ্রহণের পরিমাণ বাড়ানোর জন্য শাক, টোফু, মটরশুটি, কুমড়ো, টমেটো এবং বিটরুটের মতো খাবার বেছে নিন। আয়রন সামগ্রীতে সমৃদ্ধ যেকোনো খাবার ডিম্বাশয়ের বন্ধ্যাত্বের ঝুঁকি কমাতে সহায়তা করে।

সন্তান জন্মদানের জন্য সঠিক খাবার খাওয়া নারী-পুরুষ উভয়ের জন্য অপরিহার্য। গর্ভধারণের চেষ্টা করার সময় শুক্রাণুর গুণগত মানও বিবেচনা করা উচিত। কিছু পুষ্টির ঘাটতি এবং কয়েকটি রাসায়নিক রয়েছে যা আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। সুতরাং, সুষম ডায়েট মেনে চললে তা শুক্রাণুর মান বাড়াতে পারে। ডায়েটে জিঙ্ক, অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন সি, এবং সেলেনিয়াম যোগ করা উচিত।

 

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে