editor
প্রকাশিত: 9:00 PM, August 25, 2024
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের ৭০০ সেনা নিহত হয়েছেন। রোববার (২৫ আগস্ট) ৭০০তম সেনা হিসেবে ২০ বছর বয়সী অমিত তাদিকোভের নাম ঘোষণা দখলদার ইসরায়েল।
অমিত তাদিকোভ গতকাল শনিবার গাজার দক্ষিণাঞ্চলে বোমা বিস্ফোরণে নিহত হন। তিনি প্যারাট্রুপার ব্রিগেডের ১০১তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
গতকাল দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি গোষ্ঠীর হামলায় আরেক সেনা গুরুতর আহত হন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের তথ্য অনুযায়ী, শুক্রবার আলাদা দুটি ঘটনায় চার সেনা নিহত হন। তারা গাজা সিটির জেইতুনে বোমা বিস্ফোরণে প্রাণ হারান।
ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৪ হাজার ৩৫০ সেনা আহত হয়েছেন। যারমধ্যে ২ হাজার ২২৯ জন স্থল যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আরবী সংবাদমাধ্যম অ্যারাবি২১ এক প্রতিবেদনে জানিয়েছে, দখলদার ইসরায়েল নিহত সেনাদের প্রকৃত সংখ্যা আড়াল করছে। নিহতের সংখ্যা আরও বেশি বলে ধারণা অনেকের।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, হামাস প্রতিদিনই ইসরায়েলি সেনাদের আহত ও নিহত হওয়ার তথ্য জানাচ্ছে। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ এগুলো চেপে যাচ্ছে।
এদিকে ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৪০ হাজার ৪০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯৩ হাজার ৪৬৮ জন।
ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে করে সেখানকার মানুষ পড়েছেন মানবিক বিপর্যয়ে।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না