editor
প্রকাশিত: 7:06 PM, November 9, 2026
বাংলাদেশের তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে চলমান সংকট ও শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণের জোর দাবি জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান। তিনি বলেন, দেশের অর্থনীতি ও অগ্রগতির মূল চালিকাশক্তি এই গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার চক্রান্ত নতুন নয়। এই শিল্পের ক্ষতি করতে দেশের ভেতরে ও বাইরে একটি বিশেষ স্বার্থান্বেষী মহল সক্রিয় রয়েছে। দেশের উন্নতি ও অগ্রগতির স্বার্থে সরকারকে এখনই এই চক্রান্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
গত রবিবার (৮ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টায় লন্ডনস্থ মজলিস কার্যালয়ে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা সাদিকুর রহমান আরও বলেন, গার্মেন্টস শিল্প বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। লাখ লাখ শ্রমিকের রুটি-রুজির এই ক্ষেত্রটিকে কোনোভাবেই অস্থিতিশীল হতে দেওয়া যাবে না। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের উসকানি ও ষড়যন্ত্র শক্ত হাতে দমন করতে হবে।
শাখা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারিম মামরোখানীর পরিচালনায় অনুষ্ঠিত এ বৈঠকে সংগঠনের দ্বিমাসিক কার্যক্রমের পর্যালোচনা এবং কেন্দ্র ঘোষিত ‘দাওয়াতি পক্ষ’ সফল করার লক্ষ্যে বিস্তারিত পরিকল্পনা ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা এনামুল হক, আব্দুল করিম উবায়েদ, হাফিজ মাওলানা কামরুল হাসান খান, মাওলানা আতাউর রহমান জাকির, মাওলানা তায়িদুল ইসলাম, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা ফুজায়েল আহমাদ নাজমুল, মাওলানা জাবির আহমদ ও মাওলানা আশরাফুল মাওলা প্রমুখ।
জিয়া মঞ্চ ইউরোপের পর্তুগাল শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে তোফায়েল আহমেদ সভাপতি এবং মাহফুজুল ইসলাম মুন্না সাধারণ সম্পাদক
আলোকিত সিলেটের উদ্যোগে এবং জাসাস সিলেট জেলা ও মহানগরের সার্বিক সহযোগিতায় ১২ দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০
ইউরোপের দেশ সাইপ্রাসে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত হতে যাচ্ছে “সাইপ্রাস এডুকেশন এক্সপো ২০২৬”।
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই
সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নতুন
ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের
প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য