editor
প্রকাশিত: 4:18 PM, November 10, 2026
সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নতুন নয়। এসব অভিযোগ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরও প্রতিষ্ঠানটির সেবার মান, প্রশাসনিক তদারকি ও জবাবদিহি নিয়ে প্রশ্ন কাটছে না। বিশেষ করে ডাটা এন্ট্রি অপারেটর মো. হাসান আহমদকে ঘিরে ওঠা কথিত সিন্ডিকেটের অভিযোগ এখন আলোচনার কেন্দ্রে।
অভিযোগকারীদের ভাষ্য, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও অনেক আবেদন দীর্ঘদিন ঝুলে থাকে। কখনো যাচাই-বাছাই, কখনো তথ্যগত জটিলতার কথা বলে সেবাপ্রত্যাশীদের অপেক্ষায় রাখা হয়। অথচ মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ করলে কিংবা বাড়তি অর্থের সমঝোতা হলে দ্রুত কাজ সম্পন্নের আশ্বাস দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের বিষয়ে মো. হাসান আহমদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। গত ৭ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে টাকা ছাড়া এনআইডি সেবা না পাওয়ার অভিযোগ, দালালচক্রের দৌরাত্ম্য এবং ডাটা এন্ট্রি অপারেটর হাসান আহমদকে ঘিরে কথিত সিন্ডিকেটের বিষয়টি সামনে আসে। এর আগে ৬ সেপ্টেম্বর সরকারি ওয়েবসাইটে কর্মকর্তা-কর্মচারীদের যোগাযোগের তথ্যে অসংগতি নিয়েও সংবাদ প্রকাশিত হয়েছিল।
এমনকি সরকারি ওয়েবসাইটে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন পদে কর্মরত ব্যক্তিদের নামের পাশে একই মোবাইল নম্বর ব্যবহারের বিষয়টিও আলোচনায় আসে। একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের যোগাযোগের তথ্যেই যদি এমন অসংগতি থাকে, তাহলে সাধারণ সেবাপ্রত্যাশীরা প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করবেন কীভাবে,এ প্রশ্নও সামনে এসেছে।আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের নেতৃত্বে অফিসের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই, সেবার স্বচ্ছতা নিশ্চিত এবং অনিয়ম প্রতিরোধে তাঁর প্রশাসনিক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন সেবাপ্রত্যাশীরা। অভিযোগগুলো শুধু কোনো একজন কর্মচারীর অনিয়মের বিষয় নয়; বরং একটি সরকারি সেবা প্রতিষ্ঠানের তদারকি ও নিয়ন্ত্রণব্যবস্থার দুর্বলতারও ইঙ্গিত দিতে পারে। তাই অভিযোগগুলোকে ব্যক্তিগত বিরোধ হিসেবে এড়িয়ে না গিয়ে তথ্য-উপাত্তের ভিত্তিতে যাচাই করা জরুরি।
সেবাপ্রত্যাশীদের অভিযোগের প্রকৃত চিত্র জানতে কয়েকটি বিষয় খতিয়ে দেখা প্রয়োজন। কতটি এনআইডি সংশোধনের আবেদন দীর্ঘদিন ধরে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে? কোন কর্মকর্তা বা কর্মচারীর টেবিলে আবেদনগুলো আটকে আছে? নির্ধারিত সরকারি ফি ছাড়া অন্য কোনো অর্থ লেনদেনের ঘটনা ঘটছে কি না? অফিসের বাইরে কোনো মধ্যস্থতাকারী চক্র আবেদনকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে কি না?এসব প্রশ্নের উত্তর পাওয়া গেলে অভিযোগের প্রকৃত চিত্র স্পষ্ট হবে।
সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো তদন্ত বা প্রশাসনিক অনুসন্ধান শুরু হয়েছে কি না, তা স্পষ্ট করা প্রয়োজন। ডাটা এন্ট্রি অপারেটর হাসান আহমদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কোনো ব্যাখ্যা চাওয়া হয়েছে কি না, সেটিও জানার দাবি উঠেছেসেবাপ্রত্যাশীদের দাবি, শুধু আশ্বাস নয়,প্রয়োজনে সরেজমিন তদন্ত, আবেদন নিষ্পত্তির সময়সীমা পর্যালোচনা, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব বণ্টন বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। জাতীয় পরিচয়পত্র নাগরিকের রাষ্ট্রীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। এই সেবা পেতে কাউকে দালালের দ্বারস্থ হতে হবে কিংবা অনৈতিক অর্থের চাপের মুখে পড়তে হবে—এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। অভিযোগের সত্যতা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
জিয়া মঞ্চ ইউরোপের পর্তুগাল শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে তোফায়েল আহমেদ সভাপতি এবং মাহফুজুল ইসলাম মুন্না সাধারণ সম্পাদক
আলোকিত সিলেটের উদ্যোগে এবং জাসাস সিলেট জেলা ও মহানগরের সার্বিক সহযোগিতায় ১২ দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০
ইউরোপের দেশ সাইপ্রাসে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত হতে যাচ্ছে “সাইপ্রাস এডুকেশন এক্সপো ২০২৬”।
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই
সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নতুন
ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের
প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য