editor
প্রকাশিত: 4:01 PM, December 7, 2020
অনলাইন ডেস্ক
প্রযুক্তি জায়ান্ট গুগলের ম্যাপসে এসেছে নতুন ফিচার। ‘গুগল ট্রানজিট’ নামের নতুন ফিচারের মাধ্যমে দেশের গণপরিবহনে যাতায়াতকারীরা খুব সহজেই এ সংক্রান্ত তথ্য পাবেন। গুগল ম্যাপসে রুট, স্টপেজ ও ভ্রমণের আনুমানিক সময় দেখাবে।
প্রাথমিকভাবে এ সুবিধা রাজধানীতে চলাচলকারী বাস ও বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ট্রেনের জন্য প্রযোজ্য হবে। এর মাধ্যমে গণপরিবহন ব্যবহারকারীরা পরিকল্পনা অনুযায়ী ভ্রমণ করতে পারবেন। কোনো যাত্রী মিরপুর থেকে উত্তরা যেতে চাইলে তাকে দুটি লোকেশনে টাইপ করতে হবে। এরপর গুগল ট্রানজিট তাৎক্ষণিকভাবে আপনাকে ভ্রমণসংক্রান্ত বিভিন্ন তথ্য জানাবে।
যেমন- বাস স্টপেজে যাওয়ার পথ, বাসের সন্ধান, কোন রুটে গিয়ে কোন স্টপেজে নামতে হবে তা জানিয়ে দেবে। এছাড়া গন্তব্যের আনুমানিক দূরত্ব এবং ভাড়াসংক্রান্ত তথ্যও জানাবে গুগল।
যেভাবে নতুন এ ফিচার ব্যবহার করা যাবে…
স্মার্টফোন থেকে প্রথমে গুগল ম্যাপস চালু করতে হবে।গন্তব্য ঠিক করে ‘ডিরেকশনস’ আইকন ট্যাপ করতে হবে কিংবা ‘গো’ আইকন ট্যাপ করতে হবে। ‘সোর্স’ ও ‘ডেস্টিনেশন’ জায়গা ঠিক করতে হবে। পথ ও গন্তব্যসংক্রান্ত তথ্য জানতে ‘ট্রানজিট’ আইকন (যদি এটি এরই মধ্যে নির্বাচন করা না হয়) ট্যাপ করতে হবে। রুটের স্টপেজসংক্রান্ত জানতে রেকমেন্ডেড রুট ট্যাপকরতে হবে। বাসের সময়সূচি ও গন্তব্যের তালিকা জানতে যে কোনো বাসস্টপ ট্যাপ করতে হবে।
উল্লেখ্য, পৃথিবীর বিভিন্ন দেশের শতাধিকেরও বেশি শহরে সবসময় নতুন পার্টনার যুক্ত হওয়ার মাধ্যমে গুগল ট্রানজিট ফিচারটি তাদের কার্যক্রম পরিচালনা করছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়