admin
প্রকাশিত: 9:36 PM, May 4, 2021
সময় ডেস্ক:: গুম, খুন হওয়া পরিবারের জন্য বি.এন.পি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে, সরকারের রোষানলে পড়ে গুম হওয়া সাবেক এমপি ইলিয়াস আলী, সাবেক ছাত্রদল নেতা ইফতেখার হোসেন দিনার, জুনেদ আহমদ, আনসার আলী সহ সকল নির্যাতিত পরিবারের মধ্যে।
মঙ্গলবার প্রথম পর্যায়ে বিশ্বনাথে জননেতা এম ইলিয়াস আলীর বৃদ্ধা মাতা সূর্যবান বিবির কাছে উপহার সামগ্রী প্রদান করা হয়। এরপর নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বাসায় গিয়ে তার বাবার হাতে, জুনেদ আহমদের বাসায় গিয়ে তার পরিবারের হাতে এবং গাড়ী চালক আনসার আলীর পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করেন মহানগর বিএনপি নেতৃবৃন্দ। মহানগর বি.এন.পি-র সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী’র ব্যাবস্থাপনায় উপহার সামগ্রী পৌঁছে দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, সিলেট জেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, বিশ্বনাথ উপজেলা বিএনপি সাবেক সভাপতি জালাল উদ্দীন আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপি আহবায়ক গোউস খান।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি নেতা রফিকুল বারী রোমান, খালেদ আকবর চৌধুরী, আবু সাইদ মো তায়েফ, সিলেট মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব মারুফ আহমেদ টিপু, ড্যাব সিলেট জেলা সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শাকিলুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের সহ- সভাপতি আব্দুল হাসিব, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য কাওসার হোসেন রকি, হোসেন খান ইমাদ, কাওসার আহমদ শিবলু প্রমুখ।- বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন