editor
প্রকাশিত: 9:50 PM, February 11, 2025
সিলেটের সময় ডেস্ক :: মধ্য-আমেরিকার দেশ গুয়াতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। দেশটির একটি হাইওয়ে ব্রিজ থেকে যাত্রীবাহী বাস দূষিত খাদে পড়ে যাওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদ মাধ্যমটি বলছে, গুয়াতেমালা সিটির বাইরে একটি দূষিত খাদে বাস ডুবে যাওয়ার পর অন্তত ৫১ জন মারা গেছেন এবং অন্যরা আহত হয়েছেন বলে গুয়াতেমালার কর্মকর্তারা জানিয়েছেন।
শহরের ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো সোমবার সাংবাদিকদের বলেছেন, ধ্বংসাবশেষে আটকে পড়া অন্যান্য লোকদের বাঁচানোর প্রচেষ্টা চলছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারী এবং তাদের মরদেহ প্রাদেশিক একটি মর্গে পাঠানো হয়েছে।
বাসটি সোমবার গুয়াতেমালার রাজধানীতে আসার এবং বাইরে যাওয়ার একটি ব্যস্ত রুটে চলছিল, তবে এটি পুয়েন্তে বেলিস থেকে পড়ে যায়। এটি মূলত একটি হাইওয়ে ব্রিজ যা যানবাহনের রাস্তা হিসেবে ব্যবহৃত হয় এবং নিচে থাকা খাঁড়ির ওপর দিয়ে অতিক্রম করতে হয়।
সোশ্যাল মিডিয়ায় ফায়ার ডিপার্টমেন্টের শেয়ার করা ফুটেজে দেখা যাচ্ছে, উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্তদের দূষিত গিরিখাত থেকে বের করে আনছেন। ছবিতে বাসটিকে উল্টে আছে বলে দেখা গেছে।
গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলাকারী সংস্থা মোতায়েন করেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন