editor

প্রকাশিত: 12:18 PM, August 19, 2026

গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেট বিএনপি’র ৬ নেতা

গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেট বিএনপি’র ৬ নেতা

গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সিলেট বিএনপি’র ৬ সিনিয়র নেতা। অনেকেই ব্যাকফুটে চলে গিয়েছিলেন। আশাও ছেড়ে দিয়েছিলেন। ধরে নিয়েছিলেন সবই শেষ। কিন্তু হঠাৎ করে আসছে সুখবর। হাসছেন বিএনপি নেতারা। ঝিমুনি ভাব ছেড়ে চনমনে হয়ে উঠছেন। একেক করে এরই মধ্যে ৫ নেতা পেয়েছেন সুখবর। দায়িত্ব পাওয়া নেতাদের ঘিরে নেতাকর্মীরাও উজ্জীবিত হয়ে উঠছেন। সব শেষ সুখবর পেয়েছেন সিলেট নগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। এটির জন্য তিনি নিজেও প্রস্তুত ছিলেন না বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনেরা।

তারা জানিয়েছেন- ঢাকার ফোন পেয়েছেন সোমবার রাতে। ডাক পাওয়ার পর নিজেও খুঁজছিলেন সুখবরের দপ্তরটি। গতকাল সকাল পর্যন্ত তিনি নিজেও জানতেন না।

অবশেষে তিনি জালালাবাদ গ্যাসের পরিচালকের পদ পেয়েছেন। সেই পদটি অবশ্য এতদিন শূন্য ছিল। গতকালই পেয়েছেন আনুষ্ঠানিক চিঠি। তার এই দায়িত্ব প্রাপ্তিতে সিলেট বিএনপি’র নেতাদের মুখে হাসি ফুটেছে। সাধারণ সম্পাদকের দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিলেন। ক’দিন আগে সিলেট ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মিফতাহ সিদ্দিকী। তিনি বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক। আন্দোলনের মাঠ কাঁপিয়েছিলেন মিফতাহ। সিলেট বিভাগে দলকে এক হাতে পরিচালনা করছেন। সিলেট-৪ আসনের মনোনয়ন চেয়েছিলেন। ভোটের মাঠে জোয়ার তুলেও মনোনয়ন পাননি। বিএনপি ক্ষমতায় আসার পর প্রায় ৬ মাস অপেক্ষায় ছিলেন মিফতাহ। অবশেষে তাকে সিলেট ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব পেয়ে মিফতাহও উজ্জীবিত। সিলেটের নতুন সংস্থা। এখনো কার্যক্রম শুরু হয়নি। মিফতাহ’র কাঁধে দায়িত্ব অনেক বেশি। সিলেট নগরে পানি সংকট তীব্র। এই অবস্থা থেকে নগরবাসীকে মুক্তি দিতে তিনি কাজ শুরু করতে যাচ্ছেন। খুব শিগগিরই সিলেট ওয়াসার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মিফতার আগে সিলেটে সুখবর পেয়েছিলেন নগর বিএনপি’র তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। তাকে দেয়া হয় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব। এটিও সিলেটে নতুন সংস্থা। আওয়ামী লীগ সরকার কোনো কার্যক্রমও চালায়নি। ফলে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু করা ছিল কয়েস লোদীর জন্য চ্যালেঞ্জের। দ্রুতই কাজ শুরু করেন কয়েস লোদী। মাত্র দু’মাসের মধ্যে তিনি অস্থায়ী দপ্তরের কার্যক্রম শুরু করেছেন। উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে এরই মধ্যে দিয়েছেন নির্দেশনা। নতুন স্থাপনা নির্মাণে অনুমতির বিষয়ে তিনি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। এতে উল্লেখ করেছেন- এখন থেকে স্থাপনা নির্মাণে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। ব্যাকফুটে ছিলেন সিলেট জেলা বিএনপি’র সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।

সিলেট-৬ আসনে মনোনয়ন চেয়েও পাননি। সাইড লাইনে পড়েছিলেন তিনি। এজন্য তাকে নিয়ে আফসোস ছিল। সেই আফসোসের অবসান হয়েছে। সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাকে দায়িত্ব দেয়া হয়। চেয়ারে বসে উন্নয়ন কাজ শুরু করেছেন শামীম। সিলেটে সবার আগে সুখবর পেয়েছিলেন জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী। তাকে সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দেয়া হয়। এই দায়িত্ব তিনি এখনো পালন করছেন। সিলেট নগরে নাগরিক সুবিধা বাড়াতে তিনি কাজ করছেন। এতে মিলছে সুফলও। এবার সিলেট নগরী জলাবদ্ধতার কবল থেকে মুক্তি পেয়েছে। সিলেট নগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইনও ছিলেন সাইড লাইনে। তিনি নির্বাচিত সভাপতি হলেও ভারপ্রাপ্ত দিয়ে চালানো হচ্ছিলো কার্যক্রম।

নাসিম হোসাইনকে নিয়ে আশা ছেড়ে দিয়েছিলেন অনেকেই। কয়েক সপ্তাহ আগে নাসিম হোসাইনও পেয়েছেন সুখবর। পদ ফিরে পেয়েছেন তিনি। এখন নগর বিএনপি’র কার্যকর সভাপতি তিনি। আর পদ পেয়ে এরই মধ্যে পুরোদমে দলীয় কার্যক্রমে মনোনিবেশ করেছেন তিনি। এদিকে- সিলেট বিএনপি’র অনেকেই রয়েছেন এখনো বঞ্চিতদের তালিকায়। আন্দোলন সংগ্রামে ভূমিকা পালনকারী নেতারাও তাকিয়ে আছেন সরকার ও দলের দিকে। সুখবরের আশা করছেন তারাও। এছাড়াও সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) থেকে সংসদ প্রার্থী ছিলেন বিএনপির আর্ন্তজাতিক সম্পাদক ব্যারিস্টার মো. আবদুস সালাম (ব্যারিস্টার এম সালাম) গত ২০ জুন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও