editor
প্রকাশিত: 11:10 AM, October 14, 2021

নিহত কাজী মসিউর রহমান
ডিএসএস ডেস্ক ::
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষক বাসচাপায় নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-পিরোজপুর মহাসড়কে পিরোজপুরের নাজিরপুর উপজেলার কবিরাজবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজী মসিউর রহমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি পিরোজপুর শহরের শেখপাড়া এলাকার কাজী মজিবর রহমানের ছেলে।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই শিক্ষকের স্ত্রী- শিফাত আরা মৌ ও ছেলে কাজী মন্ময়। তারা খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
কাজী মসিউর রহমানের মৃত্যুতে গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কাজী মসিউর রহমানের নিকট আত্মীয় পপি বলেন, স্ত্রী এবং ছেলেকে নিয়ে ভ্যানে করে গোপালগঞ্জ যাচ্ছিলেন তিনি। এ সময় ইমাদ পরিবহনের একটি বাস তাদের ভ্যানকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় কাজী মসিউর রহমানকে প্রথম পিরোজপুর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া তার স্ত্রী ও সন্তানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাজিরপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান বলেন, আহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে পিরোজপুর থেকে খুলনা নেয়ার পথে তিনি মারা যান। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে ড্রাইভার পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। রাতে খুলনা মেডিকেল থেকে ওই শিক্ষকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান ওই শিক্ষকের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, কাজী মসিউর রহমানের মরদেহ রাত ১০টার পর নিজ বাড়ি পিরোজপুরে নিয়ে যাওয়া হয়েছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোক সন্তোপ্ত পরিবারে প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।
ডিএসএস / ১৪ অক্টোবর ২০২১ / আল-আমিন
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন